বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপের মাধ্যমে কোনও দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোথাও সফরের মাধ্যমে আপনি তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভবান হতে পারেন। একজন বন্ধুর সাহায্যে আপনি কোনও বড় সমস্যা থেকে বাঁচতে পারেন। আপনি আজ সন্ধ্যায় সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।
বৃষ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। তবে, শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করতে পারেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। তাতে সঠিকভাবে অংশগ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: মানসিক অবসাদ এড়িয়ে চলতে কপালে সাদা চন্দনের তিলক লাগান।
মিথুন রাশি: আপনি আজ কোনও কাজে আপনার সঠিক প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সমর্থনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ নিজেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিচিত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। তবে,
শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: অস্বস্তি এড়িয়ে চলতে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে আটার রুটি বিতরণ করুন।
কর্কট রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। এই রাশির যুবকরা আজ তাঁদের জীবনে ভালোবাসার অভাব বুঝতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনে জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপান এবং মাংস খাওয়া থেকেও বিরত থাকুন। এর পাশাপাশি, মহিলাদের সম্মান করুন।
সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় এবং বাইরের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অবসর সময়টি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মনে রাখবেন, সূর্য হল নিয়মানুবর্তিতার প্রতীক।তাই, পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মমাফিক জীবন অতিবাহিত করুন।
কন্যা রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কর্মক্ষেত্র বা ব্যবসায়িকক্ষেত্রে অবহেলায় কোনও কাজ করবেন না। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। একজন প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ সৃজনশীলতা এবং উদ্যমের মাধ্যমে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত রাখুন।

তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আপ্লুত করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে পারবেন। আপনার ভালোবাসার মানুষের অনুভূতিকে অবশ্যই বোঝার চেষ্টা করুন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। চোখের প্রতি যত্নশীল হন।
প্রতিকার: জীবনে সুখী থাকার লক্ষ্যে শিশু কন্যাদের মধ্যে পায়েস বিতরণ করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। কোথাও অর্থ বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি হবে এবং তাঁরা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন। আপনি আপনার একঘেয়ে রুটিনের জন্য মানসিকভাবে ক্লান্ত হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: সব সমস্যার সমাধানের জন্য অভাবী ব্যক্তিদের সাহায্য করুন। এর পাশাপাশি, অভাবী পড়ুয়াদেরও পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করুন।
ধনু রাশি: কর্মক্ষেত্রের কাজে দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। সেইসব আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন, যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেননি। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তিদের নিজের গোপন তথ্য জানিয়ে দেবেন না। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে প্রত্যেক মঙ্গলবার কলাগাছের সামনে প্রদীপ জ্বালান এবং আরাধনা করুন।
আরও পড়ুন: লাফিয়ে কমেছে দাম! ভারতের কোন রাজ্যে সবথেকে সস্তায় মিলছে সোনা?
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে চিন্তা বাড়তে পারে। ব্যক্তিগত সম্পর্কগুলির সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর একটি কাজে আজ আপনি অসুবিধা বোধ করলেও পরে উপলব্ধি করবেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে বিশুদ্ধ ঘি এবং কর্পূর অর্পণ করুন।
আরও পড়ুন: ২০৩৬-এর অলিম্পিক আয়োজন করতে প্রস্তুত! IOC-র কাছে রোডম্যাপ জানাল ভারত
কুম্ভ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আপনারা দেখতে পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। এই রাশির কিছু জাতক আজ জিমে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবসময় কাছে ভগবান গণেশের ছবি রাখুন।
মীন রাশি: আপনি আজ আপনার মেধার মাধ্যমে এগিয়ে থাকবেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে বিপুল অঙ্কের ঋণ চাইতে পারেন। আপনার সঠিক সময়ে সাহায্যের কারণে কারোর জীবন বাঁচতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যদের প্রত্যন্ত গর্বিত করবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতো বেঁধে পরুন।












