বাংলাহান্ট ডেস্ক: শহরের একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের (Kolkata Metro) নাম বদল নিয়ে আলোচনা পুরসভায়। আজ প্রথম বৈঠক হল মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটির। এই বৈঠকে শহরের একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদল নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু মেট্রো স্টেশনের নাম বদলের সুপারিশ করা হয়েছে ওই বৈঠকে। বেশ কয়েকটি মেট্রো স্টেশনের নামের প্রস্তাবও দেওয়া হয়েছে।
বদলে যাচ্ছে মেট্রো স্টেশনের (Kolkata Metro) নাম?
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। এছাড়াও ছিলেন প্রশাসনিক পদে থাকা কর্তাব্যক্তিরা। বৈঠক শেষে বিজেপি নেতা তথাগত রায় বলেন, ‘শুধু রাস্তা, পার্ক নয়, মেট্রোরেলের স্টেশনগুলির যে নাম দেওয়া হয়েছে সেটা নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়। লোকেরা বুঝতে পারছে না কে উত্তম কুমার, কে ক্ষুদিরাম।

নাম নিয়ে সুপারিশ: বিজেপি নেতা আরও বলেন, জায়গার নামেই মেট্রো স্টেশনগুলির নাম জায়গার নামেই করার সুপারিশ তাঁরা করবেন। পাকাপাকিভাবে সিদ্ধান্ত নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকে নাম জানাবেন তাঁরা। বেশ কিছু মেট্রো স্টেশনের প্রস্তাবিত নাম জানানো হয়েছে।
আরও পড়ুন : পরপর দুই রুটে সরকারি বাস, বালুরঘাটবাসীদের বড় উপহার, কবে কবে চলবে?
কী হচ্ছে প্রস্তাবিত নাম: নেতাজি ভবনের প্রস্তাবিত নাম ভবানীপুর, নেতাজি মেট্রো স্টেশনের (Kolkata Metro) প্রস্তাবিত নাম কুদঘাট, মাস্টারদা সূর্য সেনের প্রস্তাবিত নাম বাঁশদ্রোণী, গীতাঞ্জলির প্রস্তাবিত নাম নাকতলা, কবি নজরুল এর প্রস্তাবিত নাম গড়িয়া মোড়, শহিদ ক্ষুদিরাম এর প্রস্তাবিত নাম প্রণবনগর, কবি সুভাষ এর প্রস্তাবিত নাম নিউ গড়িয়া।
আরও পড়ুন : সম্পূর্ণ নিখরচায় ভ্রমণ বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে, কারা পাবেন এই সুবিধা?
সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের প্রস্তাবিত নাম পঞ্চসায়র, জ্যোতিরিন্দ্র নন্দীর প্রস্তাবিত নাম মুকুন্দপুর, কবি সুকান্ত স্টেশনের প্রস্তাবিত নাম কালিকাপুর, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের প্রস্তাবিত নাম আনন্দপুর, ঋত্বিক ঘটক স্টেশনের প্রস্তাবিত নাম তপসিয়া, বরুণ সেনগুপ্ত স্টেশনের প্রস্তাবিত নাম পরমা, গৌরকিশোর ঘোষ স্টেশনের প্রস্তাবিত নাম চিংড়িঘাটা।











