পরপর দুই রুটে সরকারি বাস, বালুরঘাটবাসীদের বড় উপহার, কবে কবে চলবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত চালু হয়েছিল বাস পরিষেবা (NBSTC Bus)। এবার আরও এক রুটে সরাসরি বাস পরিষেবার সুবিধা পেতে চলেছে বালুরঘাটবাসী। বালুরঘাট থেকে কুমারগঞ্জ রুটে এবার চালু হয়ে গেল সরাসরি বাস পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বালুরঘাট-কুমারগঞ্জ নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে নতুন রুটে বাস (NBSTC Bus) পরিষেবা

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে নতুন বাস। প্রতিদিন দুটি সময়ে বাস ছাড়বে। বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সকাল ৯ টা ৫০ ও বিকেলে ৩ টে ৪৫ নাগাদ ছাড়বে এই নতুন বাস। কুমারগঞ্জ থেকে বেলা সাড়ে বারোটা ও বিকেল সাড়ে পাঁচটায় ছাড়বে বাস।

NBSTC Bus service start in balurghat new route

কবে কবে চলবে বাস: শনি ও রবিবার বন্ধ থাকবে এই বাস পরিষেবা। এছাড়া সরকারি ছুটির দিনগুলিতেও চলবে না এই বাস। যদিও এনবিএসটিসির তরফে জানানো হয়েছে, প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন : গোশালার পরিকাঠামো তৈরিতে মিলবে সরকারি টাকা! নতুন প্রকল্প নিয়ে বড় বিজ্ঞপ্তি

নতুন করে চালু পরিষেবা: আগে অবশ্য বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্যে এই বাস পরিষেবা (NBSTC Bus) চালু ছিল। কিন্তু ৬-৭ মাস আগে পরিষেবা বন্ধ হয়ে যায়। যাত্রী না থাকাতেই মূলত পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার ফের চালু হল পরিষেবা।

আরও পড়ুন : নতুন কার্ড থেকে মোবাইল নম্বর লিঙ্ক, আধারের সব কাজ এবার মিলছে এক ছাদের তলায়

সাংসদ বলেন, জেলার প্রান্তিক এলাকা কুমারগঞ্জ থেকে বালুরঘাট পর্যন্ত কোনও সরকারি বাস নেই। জনগণের দাবি মেনেই এই সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে। আগামী দিনে এই রুটে সিএনজি বাস চলবে।