শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির কোলে দু’দিন থাকতে চান, ইচ্ছে গাঁও হতে পারে সেরা ঠিকানা

Published on:

Published on:

Kalimpong Ichche Gaon a tranquil retreat nestled in the hills

বাংলা হান্ট ডেস্ক: অফিসের চাপ থেকে শুরু করে শহরের কোলাহল সমস্ত কিছু থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং এর (Kalimpong) স্বল্প পরিচিত গ্রাম ইচ্ছে গাঁওয়ে। এখানে গেলে আপনি অনায়াসে ভুলে যাবেন সব ব্যস্ততা। পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার নির্জনতা। তাছাড়া এখানে গেলে প্রাণভরে উপভোগ করবেন আপনি প্রাকৃতিক পরিবেশও।

পাহাড়ের কোলে নিরিবিলি ঠিকানা ইচ্ছে গাঁও (Kalimpong)

দেখতে দেখতে পুজোর মরশুম শেষ হয়ে গিয়েছে। আর এই আসন্ন শীতকালে আপনারও কি উত্তরবঙ্গের কালিম্পং এ ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? শহরের কোলাহল থেকে দুদিনে ছুটি পেতে। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের পরিচিত গ্রাম ইচ্ছেগাঁও থেকে। এইখানে আসলে পরে আপনি শুধুই পাহাড়, কুয়াশা ও মেঘের লুকোচুরি এবং অকৃত্রিম নিস্তব্ধতা দেখতে পাবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল।

উত্তরবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত ছোট্ট এই পাহাড়ি গ্রামে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০০ ফুট উচ্চতা অবস্থিত এই গ্রামটিকে অনেকেই নিউ দার্জিলিং বলে থাকেন। এখানে আসলে পরে কোলাহল বিহীন পরিবেশ, পাইনবন, পাখির ডাক ও সুদুরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাবেন।

Kalimpong Ichche Gaon a tranquil retreat nestled in the hills

আরও পড়ুন: আয় হচ্ছে, তবু টাকা জমছে না? রান্নাঘরের বাস্তু নিয়মে নজর দিন

এখানে যাওয়ার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে। অথবা আপনি বাগডোগরা এয়ারপোর্ট থেকেও গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। গাড়িতে সময় প্রায় তিন চার ঘণ্টার মতো লাগবে। পাশাপাশি এখানে আসার সময় আপনি দেখতে পাবেন সবুজে ভরা চা বাগান।

তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। পাশাপাশি এখানকার লোকজনদের ঘরবাড়ি সাজিয়ে তোলা ও অতিথিদের আপ্যায়ন করে তোলা আপনার মন ভালো করে দেবে। এছাড়ো হোমস্টের মধ্যে থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখতে পাবেন। আর এইখানে ঘর ভাড়া প্রতি ১২০০ থেকে ১৮০০ টাকা খরচ করতে পারে (Kalimpong)।