আগামী দিনে আরও নামবে পারদ? শীত নিয়ে কী বলছে আবহাওয়া দফতর

Updated on:

Updated on:

South Bengal Weather forecast of a further drop in temperature

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহে ভরপুর শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Weather)। মাত্র তিন দিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াসে কমে বৃহস্পতিবার সেই তাপমাত্রা পৌঁছায় ১৭.৪ ডিগ্রীতে। যার ফলে সকাল ও রাতের দিকে পাওয়া যাচ্ছে শীতের আমেজ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর মধ্যে আর জেলায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather):

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও সামান্য মেঘ দেখা দিল আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী সাত দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া আজকের প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত তথ্য রইল (South Bengal Weather)।

South Bengal Weather forecast of a further drop in temperature

আরও পড়ুন: বাণিজ্যিক এলপিজির দামে বড় ধাক্কা, কলকাতায় আজকের দর কত?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের হওয়ার প্রভাবে শীতের আমেজ ইতিমধ্যে অনুভব করছেন রাজ্যবাসী। পাশাপাশি তাপমাত্রা কমতেও শুরু করেছে দক্ষিণবঙ্গে। তবে এখন পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় ২০-র নিচে থাকবে তাপমাত্রার পারদ। আগামী সাতদিন সমতল থেকে পাহাড় সব জায়গায় শুষ্ক আবহাওয়ায় থাকবে।

আলিপুর দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তরের হাওয়া। পাশাপাশি বজায় থাকবে ঠান্ডার আমেজ। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সপ্তাহের শেষের দিকে ফের একবার কমতে পারে এই তাপমাত্রা। পাশাপাশি শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে শুরু করেছে ইতিমধ্যে। বেড়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কম রয়েছে। কোথাও কোথাও এই দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বলে পুরন দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।