বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করতে আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তারপরেও বিভিন্ন বড় রাস্তায় টোটো চলতে দেখা যাচ্ছে। পুজোর সময় অবশ্য এ নিয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে এবার আর সেই ছাড় মিলবে না। শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। পাশাপাশি, রাজ্যে টোটোর সংখ্যা কমাতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে পরিবহণ দপ্তর।
Arjun Singh : বড় রাস্তায় আর চলবে না টোটো
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত আগস্ট মাসে টোটো নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পরিবহণ দপ্তর। দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র সিংয়ের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও রাজ্য সড়কে টোটো বা ই-রিকশা চালানো যাবে না। দুর্ঘটনা ও যানজট কমানোর পাশাপাশি বড় রাস্তায় নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু সেই নির্দেশের পরেও কলকাতা, শহরতলি ও জেলার বিভিন্ন বড় রাস্তায় টোটো চলাচল বন্ধ হয়নি। বিটি রোড, জিটি রোডেও এখনও টোটো চলতে দেখা যায়। এ নিয়ে এদিন পরিবহণ মন্ত্রী জানান, পুজোর জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে এবার ফের পদক্ষেপ করা হবে। কোনওভাবেই মূল রাস্তায় টোটো চলতে দেওয়া হবে না।
আরও পড়ুনঃ ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকাতেও! দুর্গাপুর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
টোটো তৈরি ও বিক্রিতেও নজর রাজ্যের
এদিকে, প্রতিদিনই বিভিন্ন এলাকায় নতুন নতুন টোটো নামছে। এর ফলে যানজটও বাড়ছে। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কীভাবে এই টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে পরিবহণ দপ্তর।
অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন, ইতিমধ্যেই টোটো প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে কথা বলা হচ্ছে। যাঁরা টোটো বিক্রি করেন, তাঁদেরও নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। ফলে শুধু টোটো চলাচলের ক্ষেত্রেই নয়, এবার টোটো তৈরি ও বিক্রির উপরেও নজর রাখবে রাজ্য সরকার।












