বাংলা হান্ট ডেস্কঃ চিকিৎসার জন্য বাংলার বহু মানুষ এখনও ভিনরাজ্যে যান। এবার সেই নির্ভরতা কমাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে চাইছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষ যাতে কম খরচে চিকিৎসা করাতে পারেন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। শুক্রবার দুর্গাপুরে মিশন হাসপাতালের ক্যানসার কেয়ার ইউনিট সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Suvendu Adhikari : সাড়ে ৮ কোটি মানুষকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)জানান, রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন তিনি। কলকাতা, দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন শহরে গ্রেটার দিল্লির মতো চিকিৎসার খরচের হার চালু করার পরিকল্পনাও রয়েছে। সরকারি ও বেসরকারি, দুই ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবার মান বাড়ানোর উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, শুধু দলের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।

২০০০ টাকার ওষুধ মিলতে পারে মাত্র ২০০ টাকায়
সাধারণ মানুষের ওষুধের খরচ কমাতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, কোনও রোগীর মাসে ২ হাজার টাকার ওষুধ লাগলে, তিনি মাত্র ২০০ টাকাতেও সেই ওষুধ পেতে পারেন। এছাড়া ক্যানসার রোগীদের জন্য ১০০টি অমৃত কেন্দ্র চালু করা হচ্ছে। সেখান থেকে ৫০ থেকে ৬০ শতাংশ ভর্তুকিতে দামি ওষুধ কিনতে পারবেন রোগীরা।
আরও পড়ুনঃ অটোচালকদের ইচ্ছেমতো ভাড়া নেওয়ায় এবার লাগাম! নতুন বছরে কড়া নিয়ম, হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর
অন্যদিকে, সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য বরাদ্দও বাড়ানো হয়েছে। আগে একজন রোগীর খাবারের জন্য দিনে ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ ছিল। এখন তা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। হৃদরোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ক্যাথ ল্যাব তৈরি করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নত করার কাজও চলছে।
চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়া কমাতে উদ্যোগ
এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, পশ্চিমাঞ্চলের বহু তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে একসময় চিকিৎসার জন্য ধানবাদ, রাঁচিতে যেতে হত। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ এবং অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় চিকিৎসা করাতে আসছেন। অথচ বাংলার বহু মানুষ এখনও চিকিৎসার জন্য ভেলোরে যাচ্ছেন। এবার সেই পরিস্থিতি বদলাতে চায় সরকার। এছাড়া ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে আদানি আরোগ্য বিদ্যামন্দির চালু করার প্রতিশ্রুতি দিয়েছে আদানি গোষ্ঠী। ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিল্পাঞ্চলের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। দূষণ কমাতে বেশি করে গাছ লাগানো এবং আধুনিক যন্ত্র ব্যবহারের কথা বলেন তিনি। দুর্গাপুর শহরের উন্নয়নের পাশাপাশি পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ভালো চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।












