নতুন কার্ড থেকে মোবাইল নম্বর লিঙ্ক, আধারের সব কাজ এবার মিলছে এক ছাদের তলায়

Published on:

Published on:

Aadhaar Card Lock your biometrics with a single click here’s how

বাংলাহান্ট ডেস্ক: আধারের (Aadhaar) মতো জরুরি পরিচয়পত্র সবসময় আপডেটেড থাকা খুবই জরুরি। এই সংক্রান্ত যেকোনো ঘোষণাও খুবই গুরুত্বপূর্ণ। আধার বিষয়ক পরিষেবা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হচ্ছে আধার সেবা কেন্দ্র। বাঁকুড়া শহরের সতীঘাট, রামপুর এলাকাতেও চালু হয়েছে একটি আধার সেবা কেন্দ্র। আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবা মিলবে এখানে।

নতুন আধার (Aadhaar) কেন্দ্রে মিলবে যাবতীয় সুবিধা

কেন্দ্রের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, নতুন আধার কার্ড তৈরি, নামের ভুল, জন্মতারিখ সংশোধন, ঠিকানা পরিবর্তন, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করার মতো পরিষেবা এখানে পাওয়া যাবে। এছাড়া শিশুদের নতুন আধার কার্ড তৈরির পরিষেবাও পাওয়া যাবে বলে খবর।

Aadhaar card related services available in new centre

কী কী পরিষেবা মিলবে: এখানেই শেষ নয়, বায়োমেট্রিক আপডেটের জন্য আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান, ছবি সংক্রান্ত পরিষেবার উল্লেখও করা হয়েছে। এখানে আধার কার্ড (Aadhaar) ডাউনলোড এবং প্রিন্ট করার ক্ষেত্রেও সহযোগিতা মিলবে বলে খবর। অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও এখানে থাকবে বলে খবর।

আরও পড়ুন : দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, কোন কোন রুটে সমস্যা?

কোথায় খুলেছে কেন্দ্র: বাঁকুড়া শহরের সতীঘাট, রামপুর এলাকায় এই কেন্দ্র করা হয়েছে। স্থানীয় ভাবে আধার সংক্রান্ত বিভিন্ন কাজ করানোর সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে।

আরও পড়ুন : পুষ্টির চাহিদায় নরম কুসুম খাচ্ছেন? হাফ নাকি ফুল বয়েল, কোন ডিম বেশি ভালো জানেন?

যদিও পরিষেবা নেওয়ার আগে আধার কেন্দ্রের ইউডিএআই অনুমোদন এবং সংশ্লিষ্ট পরিষেবার উপলব্ধতা যাচাই করে নেওয়াই উচিত।