ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

Published on:

Published on:

Will Vaibhav Sooryavanshi make his debut in team India?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপট অব্যাহত। রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় ‘এ’ দল শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিন্তু শেষ দুই ম্যাচে ফের একবার নিজের যোগ্যতার দুর্দান্ত প্রমাণ দিয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় দলে (Indian Cricket Team) তিনি এখনও নিয়মিত সুযোগ পান না। কিন্তু এই টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ফের ক্রিকেট বিশ্বের মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে এই তরুণ।

১৫ বছর বয়সী বিস্ময় বালক সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ বলে ৪০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেছিলেন। মেরেছিলেন ৪ টি চার ও ৩ টি ছক্কা। তবে এই ইনিংসটি ভারতের জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না। ভারতের দেওয়া ৩১৮ রানের টার্গেট শ্রীলঙ্কা ৪২ ওভারের মধ্যে সেই রান তুলে নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল।

তবে তার আগে সংযুক্ত আরব আমিশাহীর বিরুদ্ধে ম্যাচে দ্রুততম দ্বিশতরান করে রেকর্ড গড়েছিলেন বৈভব। ৫৩ বলে ২০৪ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে কেন ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে যথার্থ সুযোগ দিচ্ছে না সিনিয়র দলে, সেই নিয়ে প্রশ্ন করতে থাকে সকলে।

আরও পড়ুন: হার্দিকের বদলি ঘোষণা! ফের একবার MI-এর নেতৃত্বের দায়িত্ব পেলেন রোহিত শর্মা, দিলেন বড় বার্তা

এই ব্যাপারে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী ওপেনার ক্রিস শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় শ্রীকান্ত সূর্যবংশীকে সব ফরম্যাটে খেলতে সক্ষম একজন ক্রিকেটার হিসেবে অভিহিত করেন। তার মতে বৈভব যে কোনও ফরম্যাটে একক নৈপুণ্যে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি টেস্ট দলে এবং আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে সূর্যবংশীর অন্তর্ভুক্তির পক্ষেও সমর্থন জানান।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

শ্রীকান্ত এই প্রসঙ্গে বলেছেন, “সে (বৈভব সূর্যবংশী) সব ফরম্যাটেই খেলার মতো একজন খেলোয়াড়। আপনি হয়তো তাকে টেস্টে খেলাতে চাইছেন না, ঠিক আছে, কিন্তু অন্তত ১৫ জনের দলে তো রাখুন। এখন আর কোনো প্রশ্নই ওঠে না। শ্রীলঙ্কা আসছে ওয়ান ডে সিরিজ খেলতে, সেখানে তাকে সুযোগ দিন। তাকে দলে নিন এবং তাদের বিপক্ষে ওয়ান ডে খেলার সুযোগ করে দিন। যদি সত্যিই সূর্যবংশীকে তৈরি করতে চান, তবে তাকে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যান। ১৫ জনের দলে তাকে রাখুন। একদিন সে একাই ম্যাচ জিতিয়ে আনবে।”