বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ডিসেম্বর মাস পড়তে হাতে গুনে আর মাত্র দুদিন। তবে এই মাস পড়ার আগে এক নজরে দেখে নিন কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক। কারণ বছরের শেষ মাসেই এমনিতেই থাকে উৎসবের মরশুম। যার ফলে ব্যাঙ্ক বন্ধ এমনিতেই থাকবে। তবে এই উৎসবের মরশুমে রাজ্য অনুসারে দশ দিন ছুটি থাকবে বিভিন্ন শাখা। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই তালিকা ঘোষণা করেছে। জেনে নিন দেশের কোথায় কোথায় কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)।
ডিসেম্বরে ১০ দিন বন্ধ ব্যাঙ্ক, রইল তালিকা (Bank Holiday)
উৎসবের মরশুমের মাঝে ফের একবার বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা (Bank Holiday)। জানা যাচ্ছে আগামী মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ফলে আগেভাগেই এই ছুটির তালিকা দিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা।

আরও পড়ুন: বকেয়া DA মিটলে এককালীন ৩.৪ লাখ টাকা! কীভাবে হিসাব করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য
২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি।
২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।
১ ডিসেম্বর : মাসের প্রথম দিনেই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে ‘ইনডিজেনাস ফেইথ ডে’ বা ‘স্টেটহুড ডে’ উপলক্ষ্যে ব্য়াঙ্কে ছুটি থাকবে।
৩ ডিসেম্বর : এই নির্দিষ্ট দিনে গোয়াতে ‘সেন্ট ফ্রান্সিস জেভিয়ার’-এর উৎসব উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে।
৯ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর : এর পাশাপাশি সিকিমে ৯ ও ১১ ডিসেম্বর লোসুং/নামসুৎ উৎসব উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৮ ডিসেম্বর : এইদিন মেঘালয়ে ‘ইউ সোসো থাম’-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য়ে ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৯ ডিসেম্বর : আগামী ১৯ ডিসেম্বর গোয়াতে ‘গোয়া লিবারেশন ডে’ গোয়া মুক্তি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে।
২৪ ডিসেম্বর : ২৪ ডিসেম্বর মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডে বড়দিন ক্রিসমাস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৬, ৩০ ও ৩১ ডিসেম্বর : এই তিনদিন যথাক্রমে ক্রিসমাস/বক্সিং ডে, ইউ কিয়াং নাংবাহ-এর মৃত্যুবার্ষিকী ও নববর্ষের আগে ছুটি থাকবে ব্যাঙ্কের শাখায়।
রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকায় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিবছর আলাদা করেই সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে থাকেন। পাশাপাশি তাদের ওয়েবসাইটও প্রকাশ করেন সেই ছুটির তালিকা। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্কের কর্মীরা।
তবে এই কয়দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন বা ইউপিআই এর মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারবেন। পাশাপাশি এটিএম এর মাধ্যমেও আপনি টাকার আদান-প্রদান করতে পারবেন (Bank Holiday)।












