খড়্গপুর শাখায় ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন, বাতিল একাধিক লোকাল

Published on:

Published on:

Indian Railways impact on rail services on the Kharagpur branch

বাংলা হান্ট ডেস্ক: ফের এক বছর ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। সেই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। যার ফলে শুক্র ও শনিবার পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য খড়গপুর শাখায় ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এবার এই কাজের ফলে যাত্রীদের সাময়িকভাবে অসুবিধা হবে বলে দুঃখ প্রকাশ করার পাশাপাশি বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময়সূচী দেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

খড়্গপুর শাখায় রেল পরিষেবায় প্রভাব, বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে (Indian Railways) মূলত রেললাইন ও পরিকাঠামোর আধুনিকরণের সাথে দুদিন বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। যার ফলে শুক্র ও শনিবার বেশ কয়েকটি এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে দুটি দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে।

Indian Railways impact on rail services on the Kharagpur branch

আরও পড়ুন: বাণিজ্যিক এলপিজির দামে বড় ধাক্কা, কলকাতায় আজকের দর কত?

এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন গুলো বাতিল রয়েছে:

শুক্রবার (২৭ নভেম্বর) বাতিল থাকবে ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস।শনিবার (২৮ নভেম্বর) বাতিল থাকবে মোট পাঁচটি ট্রেন। শনিবার বাতিল করা হয়েছে ৬৮০২১ খড়্গপুর-বালেশ্বর মেমু, ১৮০১৫ শালিমার-ভাঞ্জপুর এক্সপ্রেস এবং ১৮০১৬ ভাঞ্জপুর-শালিমার এক্সপ্রেস।

এর সঙ্গে শনিবার বাতিল করা হয়েছে ৬৮০২২ বালেশ্বর- খড়্গপুর মেমু । সেই সঙ্গে শনিবার চলবে না ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড খড়্গপুর এক্সপ্রেসও। এছাড়াও যে ট্রেনগুলি যাত্রা পথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে তা হল-

শুক্রবার ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস যাত্রা শেষ করবে খড়্গপুর স্টেশনে। শনিবার ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ভদ্রক স্টেশনের পরিবর্তে খড়্গপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলেও জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)।