বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি চাকদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। যেখানে জানানো হয়েছে গৃহস্তের ঘরে ঢুকে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ ও দুই শিশুকন্যাকে নির্যাতন করা হয়েছে। এই প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা তৃণমূলের বিধায়ক, কুণাল ঘোষ (Kunal Ghosh)। একইসাথে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও করলেন একাধিক বিস্ফোরক মন্তব্য।
চাকদের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা কুণাল ঘোষের
এদিন শুরুতেই কুণাল ঘোষ জানান, বাচ্চাদের সামনে স্বামীর মাথায় বন্দুক ধরে স্ত্রীকে ধর্ষণ, নক্কার জনক কান্ড কারখানা চলছে। এটা কি হচ্ছে? এই এনকাউন্টার বলে দু একজন এত হইচযই করছেন তারপরে এই ঘটনাগুলো ঘটছে কি করে? আসলে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ফলে পুলিশ বা এই কড়াকড়ি এগুলোকে কেউ ভয় পাচ্ছে না। না হলে এই জিনিসটা কি করে হতে পারে?

একইসাথে তিনি আরও বলেন, এনকাউন্টার একটা করে করে কেউ কেউ হাততালি পেতে পারেন। কিন্তু তার পরের দিন স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ বাচ্চাদের সামনে, এই কুৎসিত ঘটনাটা তো থামাতে পারলেন না। যাতে থামানো যায় তার আসল ব্যবস্থাটা করুন। বাল্যবিবাহ রুখতে শুধু মুখে বললে হবে না। কারণ অনেক পরিবারের সামাজিক কাঠামো আর্থিক কাঠামোর জন্য অনেক ঘটনা ঘটে। ফলে মমতা বন্দোপাধ্যায় এই যে কন্যাশ্রী চালু করলেন, এই যে রূপশ্রী চালু করে যে কন্ডিশনগুলো দিয়ে দিলেন, কন্যাশ্রীর যে বিভিন্ন স্তর করে দিলেন। যাতে মেয়েটিকে নাবালিকা অবস্থায় বিয়ে না দিয়ে দেওয়া হয়। এই ধরনের একাধিক স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। সেগুলোকে আগে সরকার সুরক্ষিত রাখুক, সেই কাজেই ক্রমশ এই জিনিসগুলো কমতে কমতে যাবে।
আরও পড়ুনঃ অবশেষে বাদল অধিবেশন ডাকল কেন্দ্র, পেশ হবে আসন বৃদ্ধি সহ মহিলা বিল
একশো দিনের কাজ থেকে আয়ুষ্মান ভারত নিয়েও সরব কুণাল
কেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ হয়েছিল? কেন আবাসের টাকা বন্ধ হয়েছিল? এটা তো কারোর কোন নিজেদের সম্পত্তি নয়! মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন বলে বাংলার টাকা বন্ধ করে দেওয়া হল। আর বিজেপি সরকার এসছে বলে টাকা দেওয়া হবে। আগে এটা মেনে নিন যে গত পাঁচ বছর বাংলাকে বঞ্চিত করেছে।
কুণাল ঘোষের মতে, স্বাস্থ্যসাথী কার্ডটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। সময়ের নিয়মে একটা জিনিস শুরু হওয়ার পর মমতা ব্যানার্জী উপভোক্তা বাড়িয়েছেন। আরো বেশি লোক পেয়েছেন, আরো বেশি লোক পেয়েছেন। তো ওটা তো ক্যালেন্ডার এগোতে থাকে, এমনিই বাড়তে থাকে। তার সঙ্গে সরকার নতুন সরকারের কি কৃতিত্ব? মমতা বন্দোপাধ্যায় যতগুলি নতুন হাসপাতাল তৈরি করেছেন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে উন্নতি করেছেন, ওষুধ, চিকিৎসা, শিশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন, বেড বাড়ানো, রোগীদের খাবারের মান বাড়ানো এই গোটা সিস্টেমটা।
তিনি আরও জানান, আপনি পিজি হাসপাতালে যান না পিজি হাসপাতাল আগে কি ছিল এখন কি হয়ে গেছে! ঢুকলে বুঝতে পারবেন না কলকাতায় আছেন নাকি বিদেশে। কিছু ওয়ার্ড আছে যেখানে মানুষ বেশি হয়ে হয়তো পরিছন্ন থাকে না। তবে যন্ত্রপাতি থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা সবটাই মমতার সরকারি পরিকাঠামোকে চাঙ্গা করার ফল।
আরও পড়ুনঃ ২০০০ টাকার ওষুধ মিলবে ২০০ টাকাতেও! দুর্গাপুর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সবথেকে বড় কথা স্বাস্থ্য সাথীটাই মানুষের আজকেরও সাথী। আয়ুষ্মান ভারত আয়ু বাড়াচ্ছে খুব কম লোকের। কারণ আয়ুষ্মান ভারত সবাই পান না তার জন্য একাধিক ক্রাইটেরিয়া লাগে, যেখানে স্বাস্থ্য সাথী নির্বিঘ্ন সবাই পেতে পারেন। বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই উপকার পেয়েছেন।
এরপর কুণাল ঘোষ আরও জানান, বিধানসভার ডকুমেন্ট অনুযায়ী আয়ুষমান ভারত যারা পাবে না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া হবে। এই কথাটা এলো কোথা থেকে? তাহলে ভোটের আগে বলেননি কেন যে আয়ুষ্মান ভারত সবাই পাবে না? দুই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া হবে। কি করে সম্ভব? এরপর আবার সরকারি ডকুমেন্ট বলছে, আয়ুষ্মান না থাকলে ত্রাণ তহবিল নয়, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা করে দেবে রাজ্য সরকার।












