সাগরে ফের ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ: আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 6 August

বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা নামছে গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গত কয়েকদিনে অনেকটা পারদ পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। গত ৩-৪ দিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা নেমেছে বেশ কিছু ডিগ্রি। এরই মধ্যে ফের হাজির ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কতটা বদলাবে রাজ্যের আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর বৃষ্টি হবে না রাজ্যে। আগামী সাতদিনে শুকনো আবহাওয়া (Weather) বজায় থাকবে সর্বত্র। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭-১৮-এর কাছাকাছি।

South Bengal Weather a new game is afoot in both parts of Bengal this weekend

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে উত্তুরে হাওয়ার অবাধে প্রবেশ থাকবে। যার কারণে ঠান্ডার আমেজ বজায় থাকবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: বকেয়া DA মিটলে এককালীন ৩.৪ লাখ টাকা! কীভাবে হিসাব করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য

আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা কমতে শুরু করলেও দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে শীত নেই। তার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস রয়েছে। উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে অনেক বেশি। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। ভোরের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও। আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে।