বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত টেস্টের মতোই ক্রাইস্টচার্চে আয়োজিত সিরিজের দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডকে খুব বড় স্কোর করতে দেয়নি ভারতীয় দল (Indian Cricket Team)। বুমরা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকলেও আকাশদীপ সহ বাকি নবাগত বোলারদের দাপটে ১০৯ ওভারের মধ্যে ৩৫৬ রানের স্কোরে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছিল ভারতের বোলাররা। কিন্তু গত ম্যাচের হিরো ঋষভ পন্থ (Rishabh Pant) সহ দলের প্রত্যেক ব্যাট হাতে শোচনীয়ভাবে ব্যর্থ।
ওপেনার যশস্বী জয়সওয়াল বাদে এদিন ভারতীয় দলের প্রত্যেক ব্যাটারই শুরু করেছিলেন ঠিকঠাক। কিন্তু নিজেদের ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেননি কেউই। লোকেশ রাহুল (২৫), দেবদত্ত পাডিক্কল (২১), শুভমান গিল (১৭), ওয়াশিংটন সুন্দর (১০) প্রত্যেকেই বেশ কিছুটা সময় ক্রিজে অতিক্রম করে সেট হয়েও তারপর ড্রেসিংরুমে ফেরেন। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে ধুঁকছে ভারত।

পন্থও এইদিন এই নিয়মের ব্যতিক্রম হননি। ৩৯ বল খেলে ২৩ রান করে তিনি জ্যাকব ডাফির বলে বেপরোয়া ব্যাট চালাতে গিয়ে ডিপ পয়েন্টে কাইল জেমিসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তার ইনিংসটি সাজানো ছিল ১ টি চার ও ১ টি ছক্কা দিয়ে। এদিন দলের বিপর্যয় দেখে নিজের স্বাভাবিকতা ছেড়ে ধীরে ধীরে বড় ইনিংস তৈরির রাস্তায় হাঁটছিলেন পন্থ। কিন্তু শেষপর্যন্ত নিজের স্বাভাবিক প্রবৃত্তির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি নিজের উইকেট হারান।
আরও পড়ুন: ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন, তাও ভারতীয় দলে আর সূর্যকুমারকে ফেরার সুযোগ দেবে না BCCI!
তবে এদিন নিজের একমাত্র ছক্কাটি মারার সাথে সাথে তিনি একটি রেকর্ড গড়ে ফেলেন। আজ থেকে এককভাবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এককভাবে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যান। টপকে যান ইংল্যান্ডের মহাতারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। সকলেই আশা করছেন গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ইনিংসে দলের ত্রাতা হয়ে উঠবেন তিনি।
আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ছক্কা হাঁকানো তারকাদের তালিকা:
◆ ঋষভ পন্থ (৭৬ ইনিংস, ৮৯ ছক্কা)
◆ বেন স্টোকস (১১৭ ইনিংস, ৮৮ ছক্কা)
◆ রোহিত শর্মা (৬৯ ইনিংস, ৫৬ ছক্কা)
◆ শুভমান গিল (৭৮ ইনিংস, ৪৮ ছক্কা)
◆ যশস্বী জয়সওয়াল (৫৮ ইনিংস, ৪৫ ছক্কা)












