অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তি কত তারিখে ঢুকবে? বড় আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana next installment date still not revealed

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ মাসেই মেগা হিট বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। গত জুন মাস থেকে এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। নভেম্বর মাসের কিস্তি দীপাবলির আগেই দিয়েছে রাজ্য সরকার। এবার ডিসেম্বর মাসের পালা। আগামী মাসে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? এই বিষয়ে কী জানা যাচ্ছে জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তি কবে? | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার কিস্তি দেওয়ার নির্দিষ্ট কোনও দিনক্ষণ নেই। তবে সাধারণত মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় সরকার। গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন থেকে টাকা পাঠানো শুরু হয়েছিল। অক্টোবরে পুজোর আগেই ৩ হাজার টাকা করে দেওয়া হয়। নভেম্বরে আবার দীপাবলির আগেই টাকা পাঠিয়েছে রাজ্য।

Annapurna Yojana(125)

ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার কিস্তি কবে থেকে পাঠানো শুরু হবে সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে এখনই নির্দিষ্ট দিনক্ষণ জানানো সম্ভব নয়। এই বিষয়ে জানতে উপভোক্তাদের সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ বছর শেষের আগেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! রইল গুরুত্বপূর্ণ হিসেব

তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শীঘ্রই অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন শুরু হতে চলেছে। এখনও যেসব মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁরা ফর্ম ফিল আপের সুযোগ পাবেন।

শুভেন্দু বলেন, “আপাতত এই প্রকল্পে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে ফের নতুন করে আবেদন জমা নেওয়া হবে। যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।“

এছাড়া চলতি সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও একটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে একটি পরিবারের সর্বাধিক দু’জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ একই পরিবারে দু’জনের বেশি যোগ্য মহিলা থাকলেও সর্বাধিক দু’জনই ৩ হাজার টাকা করে পাবেন। যদিও সেক্ষেত্রে কোন দু’জনকে বেছে নেওয়া হবে সেই বিষয়ে কোনও স্পষ্ট আপডেট এখনও জানা যায়নি।