বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতকাল পড়ে গেল। এই সময় বাজারে গেলেই দেখতে পাবেন টাটকা ফুলকপি। তাছাড়া এই সময় ফুলকপির স্বাদ থাকে বেশ ভালো। আর ফুলকপি দিয়ে সব সময় যে ডালনা বা তরকারি তৈরি করতে হবে তা নয়। সাধ বদল করতে বানিয়ে ফেলতে পারেন চিলি ফুলকপি। কিভাবে বানাবেন সেই প্রণালী আজকের প্রতিবেদনা রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিলি ফুলকপি (Recipe)
শীতের মরশুমে আপনি যদি চান নতুন মত কোন পদ খেতে তাহলে খেতে পারেন আজকের এই রেসিপিটি বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে। আজকে প্রতিবেদনে রইল কিভাবে বানাবেন চিলি ফুলকপি তার সহজ প্রণালী।

আরও পড়ুন: বকেয়া DA মিটলে এককালীন ৩.৪ লাখ টাকা! কীভাবে হিসাব করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য
উপকরণ:
মাঝারি মাপের একটি ফুলকপি
৪-৫ টেবিল চামচ ময়দা
২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ আদা-রসুন বাটা
১টি পেঁয়াজ
১টি ক্যাপসিকাম
২-৩টি কাঁচালঙ্কা
১ টেবিল চামচ সয়া সস
১ টেবিল চামচ টম্যাটো সস
১ চা চামচ চিলি সস
সামান্য গোলমরিচ গুঁড়ো
নুন স্বাদ অনুযায়ী
প্রয়োজনমতো জল ও তেল
সামান্য স্প্রিং অনিয়ন
প্রণালী: প্রথমে ফুলকপি গুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিন। এরপর সেগুলোকে গরম জলে সামান্য নুন দিয়ে ভাপ দিয়ে নিন। তারপর একটি পাত্রের মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা ও রসুন বাটা, গোল মরিচ গুঁড়ো মেশান। এরপর অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করুন। এই ব্যাটারে ফুলকপির টুকরো গুলোকে ভালোভাবে মাখিয়ে তেল গরম করে তার মধ্যে ভেজে নিন। তারপর আরেকটি কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন কেটে রাখা সমস্ত সবজিগুলোকে। সবজিগুলো নরম হয়ে আসলে তার মধ্যে সব ধরনের সস দিয়ে দিন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য জল দিন। তারপর সবশেষে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












