গঙ্গার বুকে তৈরি হবে সেতু, সহজ হবে নবদ্বীপ-মায়াপুর যাতায়াত

Published on:

Published on:

Suvendu Adhikari new bridge to facilitate travel to and from Nabadwip-Mayapur

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন আগে নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনের যোগ দিয়ে নবদ্বীপ মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী ঘোষণার কয়েক দিনের মধ্যে শুরু হয় প্রশাসনিক তৎপরতা। সেতু নির্মাণের সম্ভাব্য অবস্থান ও নির্মাণে প্রাথমিক দিকগুলো খতিয়ে দেখতেই রবিবার নবদ্বীপ যাচ্ছেন রাজ্যে উচ্চপদস্থ আধিকারিকেরা।

নবদ্বীপ-মায়াপুরে যাতায়াত সহজ করতে নতুন ব্রিজ (Suvendu Adhikari)

পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায় ও পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ বিভিন্ন দপ্তরে আধিকারিকেরা গোটা এলাকার সরজমিন খতিয়ে দেখবেন। পাশাপাশি সেতু নির্মাণ শুধু নয়, নদী ভাঙ্গন, জলপথ ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন পরিকাঠামো উন্নয়ন করার জন্য বিষয়গুলি নিয়ে আলোচনা উঠবে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে (Suvendu Adhikari)।

প্রসঙ্গত, বহুদিন ধরেই নবদ্বীপ এবং মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয় মানুষের। সেই দাবি মেনেই স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যতদিন সেতু নির্মাণে সময় লাগবে বলে ততদিন সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য আধুনিক ও সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস দেন তিনি।

Suvendu Adhikari new bridge to facilitate travel to and from Nabadwip-Mayapur

আরও পড়ুন: মেট্রোর কাজের জেরে রবিবার দীর্ঘক্ষণ বন্ধ পরিষেবা, কোন কোন স্টেশনে মিলবে না ট্রেন?

এছাড়াও এই বিষয়ে নদীয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে নবদ্বীপ আছেন আধিকারিকেরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই দ্রুত প্রশাসনের উদ্যোগ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন নদীয়ার দক্ষিণের বিজেপি সভাপতি অর্পণা নন্দী।

রবিবারের পরিদর্শনে নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে প্রস্তাবিত স্থায়ী সেতুর সম্ভাব্য অবস্থান এবং নির্মাণের প্রাথমিক দিকগুলি খতিয়ে দেখা হতে পারে। কোন এলাকা দিয়ে সেতু নির্মাণ করা সম্ভব, নদীর পরিস্থিতি এবং প্রয়োজনীয় পরিকাঠামো কতটা রয়েছে, সেসব বিষয়েও প্রাথমিক সমীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে (Suvendu Adhikari)।