বাজারে উঠছে টাটকা ফুলকপি, নারকেলের দুধ মিশিয়ে বানান মালাইকারি, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe warm cauliflower florets on a cold day

বাংলাহান্ট ডেস্ক: শীতকালে বাজারে সবজির সমারোহ। এই সময়ে বাজারে মূলত রাজত্ব থাকে ফুলকপির। মরশুমি সবজি হওয়ায় এই সময় নিরামিষ আমিষ দুভাবেই ভালো লাগে ফুলকপি (Recipe)। এই প্রতিবেদনে রইল সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মালাইকারি।

ফুলকপির মালাইকারির সহজ রেসিপি (Recipe)

টাটকা ফুলকপির স্বাদই এখন আলাদা। মশলা ছাড়া সাধারণ ভাবে রাঁধলেও লাগে অসাধারণ। কীভাবে বানাবেন ফুলকপির মালাইকারির রেসিপি-

Malaikari recipe with fresh cauliflower

ফুলকপির মালাইকারির উপকরণ:

গোটা গরম মশলা

আদা বাটা

টমেটো বাটা

ফুলকপি

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

নারকেলের দুধ

কোরানো নারকেল

গরম মশলা গুঁড়ো

চেরা কাঁচালঙ্কা

ঘি

আরও পড়ুন : উত্তরবঙ্গ থেকে তারাপীঠ যাওয়ার সরাসরি বাস, NBSTC-র ‘রকেট’ বাসের টিকিট কোথায় মিলবে?

ফুলকপির মালাইকারির প্রণালী: কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমো করে কাটা ফুলকপি ভেজে তুলে রাখুন। ওই তেলে কিছুটা ঘি (Recipe) দিয়ে গোটা গরম মশলা ফোরন দিন। এবার আদা বাটা, টমেটো বাটা, গুঁড়ো মশলা, নুন, চিনি দিয়ে কষান।

আরও পড়ুন : ভারত-নেপালের মধ্যে সরাসরি ট্রেন, অন্যান্য ট্রেনের থেকে নিয়ম কোথায় আলাদা? ভাড়াই বা কত?

মশলা কষানো হলে কিছুটা জল দিয়ে নারকেলের দুধ মেশান। এরপর কোরানো নারকেল, গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা আর ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।