কেন ফের IPL-এর মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব সামলাতে রাজি হলেন রোহিত? সামনে এলো আসল কারণ

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২৭ শে নভেম্বর আসন্ন আইপিএল মরশুম (IPL 2027) নিয়ে একটি বড় ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজি। গত দুই মরশুম ধরে দলের নেতৃত্বের দায়িত্ব পালন করা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আসন্ন মরশুম শুরুর আগে দল ছেড়েছেন। ফলস্বরূপ নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছিল দলটিকে। আর আরও একবার অভিজ্ঞ তারকা ক্রিকেটার রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধেই সেই দায়িত্ব দিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দুই বছর আগে গুজরাট টাইটান্সকে আইপিএল জেতানো হার্দিক পান্ডিয়াকে দলে ফেরত রোহিতকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানোর বিষয়টি অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ভালো ভাবে নেননি। রোহিত শর্মার মনে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি ছিল না, এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি। তাই হার্দিক ফের দল ছাড়ার পর যখন রোহিত শর্মাকে ফের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে তখন সেই বিষয়টি রোহিত শর্মা কেমন ভাবে নেবেন, আদেও সেই সিদ্ধান্তে রাজি হবেন কিনা তা নিয়ে তা নিয়ে জল্পনা ছিল অনেক।

কিন্তু রোহিত শর্মা শেষপর্যন্ত সেই সিদ্ধান্তে রাজি হয়েছেন। অধিনায়ক হওয়ার পর তিনি দলের সকল সদস্য সমর্থকদের বার্তা দিয়ে বলেছেন, “মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটি বড় অংশ হয়ে রয়েছে এবং এই দলকে নেতৃত্ব দেওয়াটা সবসময়ই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আগামী মরশুম নিয়ে নীতা ভাবি (নীতা আম্বানি) ও আকাশের সঙ্গে হওয়া আলোচনাগুলো বেশ উৎসাহব্যঞ্জক ছিল। আমরা কী অর্জন করতে পারি, সে বিষয়ে আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমি ২০তম মরশুমের জন্য প্রস্তুত। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এবং আমাদের ‘পল্টন’-কে উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে আমি মুখিয়ে আছি। আমাদের মূল লক্ষ্য হবে নিজেদের স্বাভাবিক ধাঁচের ক্রিকেট খেলা, ঐক্যবদ্ধভাবে লড়াই করা এবং খেলাটি উপভোগ করা।”

আরও পড়ুন: ধোনির অবসরের পর বড় ধাক্কা, IPL শুরুর আগেই অধিনায়কত্ব হারালেন রুতুরাজ গায়কোয়াড!

কিন্তু কেন হঠাৎ ফের দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে রাজি হলেন রোহিত। এই প্রসঙ্গে দলের অধিনায়ক বলেছেন, “আইপিএলের আগের মরশুম শেষ হওয়ার পর আমি খুবই হতাশ ছিলাম। শুধু আমিই নই, দলের প্রতিটি খেলোয়াড়ই হতাশ ছিল। কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি কিংবা তাদের ওপর যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেনি। সেই সময়ে আমি দল নিয়ে অনেক ভেবেছি। আকাশ আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে, দীর্ঘ সময় ধরে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর একদিন আকাশ আম্বানি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে চান? আপনি কি এই দায়িত্বটি নেবেন?’ সেই মুহূর্তের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি তাকে বিষয়টি নিয়ে ভাবার জন্য কিছুটা সময় চেয়ে নিলাম। পরে আমি ভাবলাম যে, এই দলের হয়ে আমি ১০ বছর কাটিয়েছি এবং দলটিকে গড়ে তুলেছি। আমি উপলব্ধি করলাম যে, দলটিকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে আমি আবারও এই দায়িত্বটি নিতে পারি। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে, আমি আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হব।”

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

তবে তিনি ফের অধিনায়ক হিসেবে ফিরেই যে দলকে আগের মতো সাফল্য এনে দিতে পারবেন, এমনটা নিজেও মনে করছেন না হিটম্যান। ধীরে চলো নীতিতে বিশ্বাস রেখেই এগোচ্ছেন তিনি। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “তিন বছর পর আমি আবার অধিনায়কত্বর দায়িত্বে ফিরছি। তাই এখন এটি আমার কাছে কিছুটা নতুন মনে হতে পারে। তবে আগেই যেমনটা বলেছি, অধিনায়কত্বের মূল বিষয়গুলো কখনোই হারিয়ে যাবে না, এমনকি আমার বয়স ৭০ বা ৮০ বছর হলেও না। আমার মনে থাকবে যে, পিচটি এমন হলে স্পিনারকে বল দিতে হবে, আবার অন্যরকম হলে ফাস্ট বোলারকে বল দিতে হবে। এই মৌলিক বিষয়গুলো আমার ভেতরেই গেঁথে আছে, কারণ এগুলো এখন আমার অভ্যাসের অংশ হয়ে গেছে।”