বাংলা হান্ট ডেস্কঃ সরকারি সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtania)। পূর্ব বর্ধমানে গিয়ে তিনি জানান, এবার রাজ্য সরকার ৪০ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে দরকার হলে পরে এই পরিমাণ আরও বাড়ানো হবে। পাশাপাশি সরকারের লক্ষ্য, ধান বিক্রির সুবিধা যেন সব কৃষক পান।
Ashok Kirtania : এবার ১০০ শতাংশ কৃষককে সুবিধা দেওয়ার লক্ষ্য
খাদ্যমন্ত্রী (Ashok Kirtania) জানান, গত বছর সরকারি সহায়ক মূল্যে ৪৮ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছিল। এবার অনেক বেশি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাঁর কথায়, ৪০ লক্ষ মেট্রিক টনে কাজ না হলে পরে আরও কেনার ব্যবস্থা করা হবে। কারণ কৃষকরা এই পরিমাণ ধান দিয়েই সন্তুষ্ট থাকবেন না।

অশোক কীর্তনীয়া (Ashok Kirtania) আরও জানান, মন্ত্রিসভা গঠনের পর কলকাতায় ৫০০-র বেশি রাইস মিলারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ছয় দিন ধরে ছয় দফায় এই বৈঠক হয়। সেখানে মিলাররা জানান, আগে ধান কেনার সুবিধা পেতেন মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ কৃষক। বাকি ৬০ থেকে ৭০ শতাংশ সুবিধা পেতেন মাঝখানের কিছু ব্যক্তি বা স্বত্বভোগীরা। এবার সেই ব্যবস্থা বদলাতে চায় সরকার। খাদ্যমন্ত্রীর দাবি, এবার ১০০ শতাংশ কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
আরও পড়ুনঃ পরিযায়ীদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ, মোবাইলে যাচ্ছে এসএমএস! কী লেখা রয়েছে বার্তায়?
রাইস মিলের দুর্নীতি নিয়ে কড়া বার্তা
এদিন তিনটি রাইস মিলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় মন্ত্রীকে (Ashok Kirtania)। ওই মিলারদের বিরুদ্ধে খাদ্য দফতর কোনও এফআইআর করেছে কি না, তা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, সব কথা এখনই জানানো সম্ভব নয়। দফতর তাঁকেই চালাতে হবে। তাই তাঁর উপর ভরসা রাখতে হবে।
তবে দুর্নীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দেন অশোক কীর্তনীয়া (Ashok Kirtania)। তিনি বলেন, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অংশ হিসেবে তিনি এই বিষয়ে কড়া অবস্থান নেবেন।
অকাল বৃষ্টিতে ধানের ক্ষতি হলে কী করতে হবে?
অকাল বৃষ্টিতে যেসব এলাকায় ধানের ক্ষতি হয়েছে, সেখানকার কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও কথা বলেন খাদ্যমন্ত্রী (Ashok Kirtania)। তিনি জানান, কয়েকটি এলাকায় মাইকিং করে কৃষকদের জমিতে যেতে বলা হচ্ছে। জমিতে গিয়ে জিআই ট্যাগ করার কথা জানানো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা ক্ষতিপূরণ পেতে পারবেন।
জিআই ট্যাগ করা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, এখন আর এই কাজ খুব কঠিন নয়। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই এই ব্যবস্থা রয়েছে। স্মার্টফোন ব্যবহার করেই তা দেখা যাবে। সরকার যে নিয়ম ঠিক করেছে, সেই নিয়ম মেনেই কাজ হবে।
অন্যদিকে, দুর্নীতির অভিযোগ নিয়ে মন্ত্রী (Ashok Kirtania) বলেন, এখনও কোনও দুর্নীতি হয়নি। তবে কিছু মানুষ দুর্নীতি করার চেষ্টা করছেন। আগের দিনের অভ্যাস সহজে বদলানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, দুর্নীতি করার চেষ্টা হলেও কাউকে তা করতে দেওয়া হবে না।












