বাংলাহান্ট ডেস্ক: বিগ বস বাংলার ঘরে শনিবার দেখা গেল ব্যতিক্রমী ছবি। ফিনালের আগে জিতু কামালের (Jeetu Kamal) উপরে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দাদার দরবার এর একটি প্রোমো। সেই ঝলকে দেখা গিয়েছে, পুরো সপ্তাহ জুড়ে জিতুর অসংলগ্ন আচরণ, সৃজলাকে মানসিক চাপে রাখা, এমনকি দরজায় নিজের মাথা ঠোকার মতো ঘটনায় তাঁকে রীতিমতো ভর্ৎসনা করেছেন সৌরভ। শেষমেষ জিতু বলে বসেন, এই শো ছাড়তে রাজি তিনি।
জিতুর (Jeetu Kamal) উপরে ক্ষুব্ধ সৌরভ
সপ্তাহের শেষে হয় ‘দাদার দরবার’। এখানেই সপ্তাহ জুড়ে প্রতিযোগীদের আচরণ, খেলা নিয়ে কথা বলতে শোনা যায় ‘দাদা’কে। এদিন দাদার দরবারে জিতুর জিতুর কাণ্ডকারখানায় বেশ ক্ষুব্ধই দেখা গেল জিতুকে। তাঁকে উদ্দেশ্য করে সৌরভ বলেন, ‘তুমি এই সপ্তাহে নিজের যে ইমেজ পোর্ট্রে করেছো, এত মাথা গরম!’

কী বললেন দাদা: তিনি আরও বলেন, বিগ বসের বাড়ির কাঁচে নিজের মাথা ঠুকেছেন জিতু, সৃজলাকে অসম্ভব মানসিক চাপে রেখেছেন। এটাই কি একজন ফাইনালিস্টের মতো ব্যবহার? সৌরভের ক্ষোভ দেখে বাকি প্রতিযোগীরাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তবে দাদার অভিযোগের উত্তরে মুখ খুলে চরম সিদ্ধান্তের কথা জানান জিতু (Jeetu Kamal)।
আরও পড়ুন : বাজারে উঠছে টাটকা ফুলকপি, নারকেলের দুধ মিশিয়ে বানান মালাইকারি, রইল রেসিপি
পালটা জবাব জিতুর: নিজের রাগের কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে যাই। আই ক্যান কুইট দ্য শো’। গোটা প্রোমোতেই সৃজলাকে চুপ করে থাকতেই দেখা যায়। চলতি সপ্তাহে তিনিও অবশ্য শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কারণ হিসেবে জানিয়েছিলেন, এই মানসিক চাপ তিনি আর নিতে পারছেন না।
আরও পড়ুন : রোজের রান্নাতেই আনুন টুইস্ট, চটজলদি রুই মাছের এই রেসিপি জেনে রাখুন, হাত চাটবে সবাই
এদিকে শোনা যাচ্ছে, শো থেকে বেরিয়ে গিয়েছেন নিরঞ্জন মণ্ডল। তবে নিরঞ্জনের পাশাপাশি তনুশ্রীও বেরিয়ে গিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।












