বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টেস্ট ক্রিকেট হোক বা ওডিআই ফরম্যাট, সব জায়গাতেই ভারতীয় দলের (Indian Cricket Team) জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয় অধিনায়ক। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করার এবার তার নামের পাশে এমন এক কীর্তি যোগ হয়েছে যা আর কোনও ভারতীয় তারকার নামের পাশে নেই।
সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হোম ওডিআই সিরিজে জোড়া শতরান করে দলের সিরিজ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুভমান। ভারতীয় অধিনায়ক প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর দ্বিতীয় ওডিআই ম্যাচে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়ে ভারতকে ওডিআই ফরম্যাটে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় রান চেজ করে জয় এনে দেওয়ার ক্ষেত্রে মুখ্য চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন।

রোহিত শর্মার পর বিশ্ব ক্রিকেটে তিনি প্রথম এমন ক্রিকেটার হয়েছেন যিনি ওডিআই ফরম্যাটে একের বেশি দ্বিশতরান করতে পেরেছেন। তার পাশাপাশি তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রান তাড়া করতে নেমে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান হাঁকানোর রেকর্ড গড়েছিলেন তিনি।
আরও পড়ুন: বড় ধাক্কা খেলেন গৌতম গম্ভীর! চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রিশভ পন্থ
তার এই অসাধারণ পারফরম্যান্স দেখে তাকে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দিয়েছে আইসিসি। এই নিয়ে পাঁচবার এই খেতাব জয়ের রেকর্ড গড়লেন তিনি। তার আগে ভারতীয়দের মধ্যে কেবলমাত্র যশপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার ভারতীয়দের মধ্যে এই খেতাব একের বেশিবার জেতার কীর্তি ছুঁয়েছিলেন। কিন্তু তাদেরকে অনেক পেছনে ফেলে ২০২৩ সালে দুইবার, ২০২৫ সালে দুইবার এবং চলতি বছরে একবার এই খেতাব জিতে ইতিহাস গড়লেন ভারতীয় টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক।
আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI
বিশ্ব ক্রিকেটের দিকে দেখলেও শুভমান গিল এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন। ২০২১ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার সবচেয়ে বেশিবার জিতে নেওয়ার তালিকায় তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ৩ বার এই পুরস্কার জিতেছেন পাক অধিনায়ক। নিজের কেরিয়ারের সেরা সময়ে এই পুরস্কার চালু না থাকার কারণে বিরাট কোহলি এই খেতাব জিতেছেন কেবলমাত্র একবার।














