Durga Puja 2026 Live Updates

কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) তিন ম্যাচের ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তার আগে শোনা যাচ্ছিলো যে ভারতীয় দলের (Indian Cricket Team) বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের তালিকায় নেই দুই মহাতারকা। কিন্তু এবার এই প্রসঙ্গে সরাসরি বার্তা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বিসিসিআইয়ের বর্তমান সভাপতি ও প্রাক্তন ক্রিকেটার মিথুন মানহাস দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। কিছুদিন আগেও প্রায় ৪০ ছুঁইছুঁই দুই তারকাকে ভারতীয় দলের প্রয়োজন আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। নিন্দুকদের অনেকেই কোহলি ও রোহিতের বদলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দাবি তুলছিলেন। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা দেওয়া হলো বিসিসিআইয়ের তরফ থেকে।

নিজের বক্তব্যে বিসিসিআই সভাপতি বলেছেন, “আমার দৃষ্টিতে, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্সই হওয়া উচিত মূল মাপকাঠি। বয়স কোনওভাবেই আলোচ্য বিষয় নয়। কেউ যদি মাঠে নামার জন্য পুরোপুরি ফিট থাকেন এবং দেশের হয়ে ভালো পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তবে একমাত্র সেই বিষয়টির ওপরই আমাদের গুরুত্ব দেওয়া উচিত।”

আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাট হাতে ৩ ইনিংসে ১৬৮ রান করেছেন বিরাট কোহলি। ৮৪ গড়ে রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৫৫.৫৬। তার নামের পাশে ছিল একটি শতরান। তার পাশাপাশি রোহিত শর্মা ওই সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতে করেন ২২৫ রান। ৭৫ গড়ে ও ১১৫.৩৮ স্ট্রাইক রেট সহ ব্যাটিং করেছেন তিনি। একটি শতরানের পাশাপাশি ৯২ রানের একটি ইনিংসও এসেছিল তার ব্যাট থেকে।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হারলেও ফর্মে ফিরলেন স্যামসন, ছুঁয়ে ফেললেন কোহলির বিরাট রেকর্ড

এর থেকেই বোঝা যায় যে তাদের ফর্ম নিয়ে আপাতত কোনও সমস্যা নেই। এছাড়া তাদের অভিজ্ঞতা আগামী বিশ্বকাপে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে। ওই নির্দিষ্ট সিরিজের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর নিজের মুখে এই কথা স্বীকার করেছেন। ফলস্বরূপ তাদের দুজনের বিশ্বকাপ খেকার বিষয়টি গুরুতর কোনও অঘটন না ঘটলে একপ্রকার পাকাই ধরা যায়।