সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে ভারতীয় দল (Indian Cricket Team) টেস্ট ফরম্যাটে খুব একটা ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। আফগানিস্থান বা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলেও তারা ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের লজ্জা বহন করেছে। তাও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া পত্রিকা উইশডেন (Wisden) যখন গত দুই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা বিশ্ব টেস্ট একাদশ (World Test XI) বেছে নেয়, তখন তাতে ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) সহ জায়গা পেয়েছেন ৪ ভারতীয় ক্রিকেটার।

● শুভমান গিল: অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে মাঠে নামার পর থেকে টেস্ট ফরম্যাটে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন শুভমান গিল। গতবছর ইংল্যান্ড সফরে তিনি ছিলেন স্বপ্নের ফর্মে। এছাড়া প্রতি সিরিজেই মনে রাখার মতো ইনিংস খেলছেন। স্বাভাবিকভাবেই এই একাদশে তার জায়গা হয়েছে।

 

● রিশভ পন্থ: গত আধা দশকে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। ব্যাট হাতে একক দক্ষতায় গত কয়েক বছরে একাধিক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। সেইসঙ্গে উইকেটের পেছনে গ্লাভস হাতেও উন্নতি করেছেন অনেকটাই।

● রবীন্দ্র জাদেজা: দেশের মাটিতে এই নির্দিষ্ট ফরম্যাটে এখনও ভারতীয় দলের এক নম্বর অলরাউন্ডার। বল হাতে ব্যাটারদের অস্বস্তিতে ফেলার পাশাপাশি টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই তারকাও জায়গা পেয়েছেন এই একাদশে।

Shubman Gill makes a big announcement.

● যশপ্রীত বুমরা: সাম্প্রতিক অতীতে চোট-আঘাতের কারণে দীর্ঘদিন এই ফরম্যাটে মাঠে নামেননি। কিন্তু তিনি যে এখনও ভারতের সবচেয়ে বিপজ্জনক বোলিং অস্ত্র, তা গোটা ক্রিকেই বিশ্ব জানে। বিদেশের মাটির পাশাপাশি দেশের স্পিন-বান্ধব পরিবেশেও তার ভেরিয়েশন প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে সক্ষম।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হারলেও ফর্মে ফিরলেন স্যামসন, ছুঁয়ে ফেললেন কোহলির বিরাট রেকর্ড

এরা ছাড়াও এই বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার তিন, নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার। একনজরে এই একাদশটি তুলে ধরা হলো সকলের সামনে।

আরও পড়ুন: শ্রেয়স আইয়ারদের ব্যর্থতায় ভেঙে গেল রোহিত শর্মার রেকর্ড! চিন্তা বাড়ছে সমর্থকদের

উইশডেনের বিচারে সেরা টেস্ট একাদশ: ট্র্যাভিস হেড, টম ল্যাথাম, শুভমান গিল, স্টিভ স্মিথ, জো রুট, রিশভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, কাগিসো রাবাডা, ম্যাট হেনরি, যশপ্রীত বুমরা।