মাত্র ৫২ বলে ২০৪ রান! বিধ্বংসী ইনিংসের মাধ্যমে কতগুলি রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী?

Published on:

Published on:

How many records did Vaibhav Sooryavanshi set with his explosive innings?

বাংলা হান্ট ডেস্ক: তিনি ব্যাট হাতে মাঠে নামলেই তৈরি হয় নিত্যনতুন রেকর্ড। তবে, এবার যা করে দেখালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) তাতে চমকে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। মূলত, UAE A-র বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব। লিস্ট ‘A’ ক্রিকেটে ঝোড়ো ডবল সেঞ্চুরি (Double Century) হাঁকিয়েছেন ১৫ বছর বয়সি এই ভারতীয় ব্যাটার। বৈভব তাঁর এই ইনিংসের মাধ্যমে একাধিক রেকর্ড (Record) গড়েন। এছাড়াও, তিনি লিস্ট ‘A’ ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করা ব্যাটার হিসাবেও বিবেচিত হচ্ছেন। জানিয়ে রাখি যে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে বৈভব সূর্যবংশী ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি করেন। তিনি এই ইনিংসে ৫৩ বলে ২০৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭ টি চার ও ২৮ টি ছক্কা। বৈভব সূর্যবংশীর এই ইনিংস সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতকে বড় জয় পেতে সাহায্য করে। ভারতীয় দল ১৪.২ ওভারে সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া ২৫০ রানের লক্ষ্য অর্জন করে।

বিধ্বংসী ইনিংসের মাধ্যমে কতগুলি রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)?

বৈভব সূর্যবংশীর দ্রুততম ডবল সেঞ্চুরি: উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি করে লিস্ট ‘A’ ক্রিকেটের দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর আগে ক্যান্টারবেরির হয়ে খেলা চ্যাড বোয়েসের দখলে ছিল লিস্ট ‘A’ ক্রিকেটের দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড। বোয়েস ১০৩ বলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। এছাড়াও, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং ভারতের এন. জগদীশন ১১৪ বলে ডবল সেঞ্চুরি করেন।

লিস্ট ‘A’ ইনিংসে সর্বাধিক ছক্কা: বৈভব সূর্যবংশী তাঁর এই ইনিংসে ২৮ টি ছক্কা হাঁকিয়েছেন। এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি এখন বৈভব সূর্যবংশীর দখলে। এর আগে, এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ডার্সি শর্টের দখলে। ডার্সি শর্ট এক ইনিংসে ২৩ টি ছক্কা মেরেছিলেন। এদিকে, এক ইনিংসে ২১টি ছক্কা মেরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের বেভান জ্যাকবস।

আরও পড়ুন: ১৯ টি ছক্কা হাঁকিয়ে একাই করলেন ১৮১ রান! T20-তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস প্রিয়াংশ আর্যের

লিস্ট ‘A’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি: জানিয়ে রাখি যে, UAE ‘A’ দলের বিরুদ্ধে ২৮ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। এর মাধ্যমে তিনি লিস্ট ‘A’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন। এক্ষেত্রে তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ডটি ভেঙেছেন। যিনি ২৯ বলে শতরান করেছিলেন।

আরও পড়ুন: WhatsApp Web ব্যবহারকারীরা এখন সতর্ক! এই ভুল করলেই হতে পারে বিপদ, কী জানাল স্বরাষ্ট্র মন্ত্রক?

লিস্ট ‘A’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটার:
বৈভব সূর্যবংশী – ২৮ বল
জেক ফ্রেজার-ম্যাকগার্ক – ২৯ বল
এবি ডি ভিলিয়ার্স – ৩১ বল
সাকিব আল-গনি – ৩২ বল
ঈশান কিষাণ – ৩৩ বল