Durga Puja 2026 Live Updates

সুযোগ না দিয়ে নষ্ট করা হচ্ছে এই ক্রিকেটারের প্রতিভা! গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজয়ী ওপেনার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা হচ্ছে না বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। এই বিষয়ে ১৫ বছর বয়সী বিস্ময় বালককে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধান কোচ। ধারাবাহিকতার চূড়ান্ত অভাব থাকলেও এখন ভারতীয় দলে সঞ্জু স্যামসনই সুযোগ পাবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর এই বিষয়টি নিয়েই তার ওপর চূড়ান্ত ক্ষুব্ধ ১৯৮৩ সালে বিশ্বজয়ী ভারতীয় দলের ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত (Kris Srikkanth)।

ভারতের জার্সিতে জিম্বাবোয়ে সফর ও এশিয়ান গেমসের মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বৈভব। তিনি জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার হওয়ার পাশাপাশি পেয়েছিলেন সর্বকালের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিরিজের সেরা খেলোয়াড়ের খেতাব। এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বাকি টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও তিনি ছিলেন সাবলীল। কিন্তু তারপরেও ভারতীয় দলে তার জায়গা পাকা হয়নি।

 

উল্টোদিকে সঞ্জু স্যামসন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে চূড়ান্ত ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ব্যাট হাতে এক ম্যাচে বড় রান পেলে তারপর টানা তিন ম্যাচে ব্যর্থ হন। কিন্তু তবু তার ওপর ভরসা রেখে চলেছেন গৌতম গম্ভীর। তার এই সিদ্ধান্তের কারণে বৈভব সূর্যবংশীর কেরিয়ার ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: এই বছরেই আরেকটি বড় রেকর্ড ভাঙবেন অভিষেক! টপকে যাবেন সূর্যকুমার যাদবকে

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্রিস শ্রীকান্ত বলেন, “তারা শুধু সঞ্জু স্যামসনের আত্মবিশ্বাসই নষ্ট করেনি, বরং ভারতের হয়ে বৈভব সূর্যবংশীর আত্মবিশ্বাসও পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে তাকে অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া যেত। যেহেতু অভিষেককে অনেকদিন ধরে খেলানো হচ্ছে, তাই তাকে বিশ্রাম দেওয়া যেতে পারে এবং পরের ম্যাচে সূর্যবংশী ও স্যামসন ওপেন করতে পারেন।”

আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড

কিন্তু শ্রীকান্তের এই মন্তব্যের পরেও সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক-স্যামসন জুটিকেই দলে জায়গা দিয়েছেন গম্ভীর। বৈভব সূর্যবংশীর জায়গা হয়েছে সেই বেঞ্চেই। বড় কোনও অঘটন না ঘটলে নিউজিল্যান্ড সফরে কিউয়িদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হয়তো মাঠে নামা হবে না সূর্যবংশীর।