বাংলা হান্ট ডেস্ক: সামনে গরমের ছুটি আসছে। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি শহরের এই কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম পেশক থেকে।
নিরিবিলি পাহাড়ি পরিবেশে মন হারাতে ঘুরে আসুন পেশকে (Travel)
আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন উত্তরবঙ্গে স্বল্প পরিচিত গ্রাম পেশক। এখানে আসলে পরে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি পাবেন পাখিদের ডাক, ঠান্ডা হাওয়া ও পাহাড়ের নীরবতা (Travel)।

আরও পড়ুন: মাধ্যমিকে বাজিমাত দিনাজপুরের অভিরূপের, প্রথম দশে কারা? দেখুন মেধাতালিকা
এছাড়াও যারা ট্রেকিং অথবা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একেবারেই উপযুক্ত। এখানে আসার জন্য আপনাকে শিলিগুড়ি অথবা দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে আসতে হবে।
আর আপনি যদি আকাশ পথে আসেন, তাহলে বাগডোগরা বিমানবন্দর থেকে আসতে হবে। এখানে আসতে হলে গাড়িতে আপনার প্রায় দু-তিন ঘন্টা সময় লাগবে। পাশাপাশি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখানে যাওয়ার অভিজ্ঞতা দারুন হবে আপনার।
তাছাড়া এখানে থাকার জন্য আপনি বেশ কিছু হোমস্টে পাবেন। পাশাপাশি এখানে হোমস্টে তে আপনি পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারবেন। তাছাড়া বিকেলে আপনার প্রিয় মানুষের সঙ্গে এইখানকার গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন (Travel)।













