জল্পনার অবসান! বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, থাকবে না কোনও উপ মুখ্যমন্ত্রী

Updated on:

Updated on:

Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? তৃণমূল জমানার ১৫ বছরের অবসান ঘটিয়ে বঙ্গ পর পদ্ম শিবিরে (BJP) যেতেই এই প্রশ্নে সরগরম ছিল রাজ্য-রাজনীতি। তবে এদিন হল সমস্ত জল্পনার অবসান। বঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার শপথ নেবেন তিনি।

জানা গিয়েছে, কোনও উপ মুখ্যমন্ত্রী থাকছে না। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। ২৬-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই লড়ে জয় ছিনিয়ে আনা, ভবানীপুরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন তিনি। আর দলও ভরসার হাত রাখল নন্দীগ্রামের সেই লড়াকু ছেলের উপরেই।

রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari

রাত পোহালেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। ভোটের আগে শাহ বলেছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন, যিনি এই রাজ্যেরই মানুষ। তিনি বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষাতেই কথা বলেন। সেই প্রতিশ্রুতি মাথায় রেখেই শুভেন্দুর নাম ঘোষণা করলেন শাহ।

এদিন সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, ‘শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই নির্বাচিত।’ শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর। তারপরই নতুনভাবে পথ চলা শুরু হবে তাঁর।

Suvendu Adhikari

আরও পড়ুন: ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার

উল্লেখ্য, প্রথম থেকেই মুখ্যমন্ত্রী পদের জন্য যে নাম নিয়ে সবথেকে বেশি জল্পনা ছিল সেটা শুভেন্দুই। ২০২১ ও ২০২৬, পর পর দুবার তৃণমূল নেত্রী তথা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরপর হারিয়ে শুভেন্দু নিজেই সেই জায়গা তৈরি করে নিয়েছিল।