বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনে যাত্রা করতে বেশি পছন্দ করে থাকেন। তবে ট্রেনে যাত্রা করার ক্ষেত্রে যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়ম গুলো মেনে না চললে অনেক সময় বড় জরিমানার মুখে পড়তে হয় যাত্রীদের। এক নজরে জেনে নিন কোন কোন কাজ রাত্রে বেলা ট্রেনে করতে নেই।
ট্রেনে রাতে সফরের সময় সতর্ক না হলেই বাড়বে ঝামেলা (Indian Railways)
রাত্রেবেলা আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, তাহলে কখনো ই রাতে ট্রেনে বেশি জোরে কথা বলতে পারবেন না। কারন আপনার ক্ষেত্রে এটি শোভনীয় হলেও। অপরের কাছে এটি সমস্যার কারণ হতে পারে। পাশাপাশি রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই সে ক্ষেত্রে রেল পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে (Indian Railways)।

আরও পড়ুন: হাওড়া-পাটনা বন্দে ভারত এবার এই স্টেশনেও দাঁড়াবে, জেনে নিন বিস্তারিত
অন্যদিকে রাতে জোরে গান অথবা অন্য কিছু দেখা যাবে না। কোন যাত্রী যদি ভিডিও জোরে চালিয়ে দেখে তা নিয়মের বিরুদ্ধে বলে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রে আপনাকে কানে হেডফোন দিয়ে গান শুনতে হবে। অন্যথা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
রাত্রেবেলা ট্রেনের কামরা লাইটগুলো মূলত নিভিয়ে দেওয়া হয়। যাত্রীরা যখন সবাই স্বাচ্ছন্দে ঘুমোতে পারে এর জন্যই এই লাইটগুলো নেভানো হয়। পাশাপাশি নাইটলাম অথবা কম আলো যুক্ত লাইট গুলো শুধুমাত্র জানানো থাকে।
এছাড়াও যদি মিডল বার্থের কোনও যাত্রী রাত ১০টার পর ঘুমাতে চান, তবে নিচের বার্থের যাত্রী তাকে নিজের আসনে শুতে বাধা দিতে পারেন না। কারণ এটি রেলওয়ের একটি নিয়ম। এই নিয়মটি মেনে চলা অত্যন্ত জরুরি (Indian Railways)।













