বহুতলের ছাদ থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ পরিচালক অনীক দত্তের, থমথমে টলিউড

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের মাঝে মর্মান্তিক সংবাদ টলিউড থেকে। প্রয়াত পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। বুধবার হিন্দুস্তান পার্কের নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। জানা গিয়েছে, ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। পরিচালকের এমন আচমকা মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য।

ছাদ থেকে পড়ে প্রয়াত অনীক দত্ত (Anik Dutta)

হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে থাকতেন অনীক দত্ত। এদিন ওই বাড়িরই ছতলার ছাদ থেকে তিনি পড়ে যান বলে খবর। বহুতলের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। মনে করা হচ্ছে, ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ওই গাছের ডাল ধাক্কা খান পরিচালক।

Director anik dutta passed away

হাসপাতালে গিয়েও হয়নি শেষরক্ষা: জানা যাচ্ছে, ঘটনার সময় বাড়িতেই ছিলেন পরিচালকের স্ত্রী। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিরাট বাহিনী। পরিচালকের দেহ যেখানে পড়েছিল সেই জায়গাটি ডিমার্কেশন করে এনক্লোজ করে দেওয়া হয়। দ্রুত ঢাকুরিয়ার AMRI তে নিয়ে যাওয়া হয়েছিল অনীক দত্তকে। কিন্তু শেষরক্ষা করা যায়নি। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর।

আরও পড়ুন : রাজ্যে শুরু জনগণনা, সেনসাস অফিসার নিয়োগ করে কড়া বার্তা রাজ্যের

ঘনিয়ে উঠেছে রহস্য: জানা যাচ্ছে, হাসপাতালে উপস্থিত ছিলেন পরিচালকের স্ত্রী সহ পরিবারের লোকজন, পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেতা জিতু কামাল। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। কীকরে ছাদ থেকে পড়ে গেলেন অনীক (Anik Dutta)? দুপুরবেলা কেনই বা ছাদে উঠেছিলেন তিনি? এটা কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? এমন হাজারও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন : পরিচয় ভাঁড়িয়ে মুম্বই থেকে কেনা হয় বিষ্ফোরক, দিল্লি বিষ্ফোরণ কাণ্ডে নয়া মোড়

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় পরিচালক ছিলেন অনীক দত্ত। ২০১২ তে ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়ে খ্যাতির সফর শুরু তাঁর। পরবর্তীতে ‘আশ্চর্য প্রদীপ’, ‘অপরাজিত’র মতো ছবি বানিয়েও সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। গত পুজোয় মুক্তি পেয়েছিল তাঁর ‘যত কাণ্ড কলকাতায়’। বর্তমানে তিনি ‘অপরাজিত ২’ নিয়ে ব্যস্ত ছিলেন বলে খবর। পরিচালকের মৃত্যুতে থমথমে টলিউড।