আগে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া কতজনের নাম বাদ পড়বে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Annapurna Bhandar(1)
Follow

বাংলাহান্ট ডেস্ক : জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপডেট দেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি ফর্ম প্রকাশ করতে চলেছে সরকার। এই ফর্ম ফিল আপ করে এনরোলমেন্ট করলেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কি এবার সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

কতজন বাদ পড়বেন অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar)?

এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনোজল মিশে রয়েছে। সেসব বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করাই সরকারের লক্ষ্য। কারা কারা যুক্ত হবেন অন্নপূর্ণা ভাণ্ডারে?

How many lokkhir bhandar receiver will not get Annapurna Bhandar

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারতীয় নাগরিক এবং আর্থিক ভাবে দুর্বল মহিলারা যুক্ত হবেন অন্নপূর্ণা যোজনার সঙ্গে। তবে যারা আয়কর দেন এবং যারা সরকারি চাকরি করেন এবং নিয়মিত বেতন পান, পেনশন পান তারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার।

আরও পড়ুন : ‘তৃণমূলপন্থী’ নন বলে দাবি করেছিলেন, এবার FIR দায়ের কবীর সুমনের বিরুদ্ধে

কারা পাবেন না সুবিধা: কেউ বাংলাদেশের নাগরিক হলে তারা পাবেন না সুবিধা। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি স্থায়ী চাকরি করলে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা পাওয়া যাবে না। সরকারি পেনশনভোগী মিলবে না ভাণ্ডারের সুবিধা। রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত হলে পাওয়া যাবে না সুবিধা।

আরও পড়ুন : স্লিপার-এসিতে নির্দিষ্ট সংখ্যক লোয়ার বার্থ, কীভাবে নিশ্চিত বুকিং হবে?

জানা যাচ্ছে, বর্তমানে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ এমন উপভোক্তা রয়েছেন যারা ভুয়ো, মৃত কিংবা ভারতীয় নন। তাদের নাম বাদ যাবে বলে জানা গিয়েছে।