বাংলাহান্ট ডেস্ক : পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আকস্মিক মৃত্যুতে থমথমে টলিউড। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামীকাল শুক্রবার এনটি ওয়ান স্টুডিওতে পরিচালকের দেহ শায়িত থাকবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সহকর্মী, অনুরাগীরা।
এনটি ওয়ান স্টুডিওতে শায়িত থাকবে অনীক দত্তের (Anik Dutta) দেহ
প্রথমে জানা গিয়েছিল, সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে পরিচালকের মরদেহ। নন্দনে তাঁর দেহ রাখা হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। অনীক দত্তের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এবং কন্যা ঐশীর তরফে একটি বার্তায় জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এনটি ওয়ান স্টুডিওর চতুর্থ তলায় শায়িত থাকবে পরিচালকের দেহ।

বিদেশ থেকে এসেছেন কন্যা: সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। এনটি ওয়ান স্টুডিও থেকেই শুরু হবে পরিচালক অনীক দত্তের (Anik Dutta) শেষ যাত্রা। আপাতত পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে পরিচালকের দেহ। সুইডেন থেকে ইতিমধ্যেই কলকাতায় এসে তাঁকে দেখতে গিয়েছিলেন কন্যা ঐশী। জানা গিয়েছে, এনটি ওয়ান স্টুডিও থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে পরিচালকের দেহ। সেখানেই হবে শেষকৃত্য।
আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে চিন্তা, বড় আশ্বাস দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
ছাদ থেকে পড়ে মৃত্যু: বুধবার স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঢাকুরিয়ার একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : রাস্তায় নোংরা, যত্রতত্র থুতু ফেললেই মোটা জরিমানা, ‘শোধরাতে’ ৩ মাস সময় সরকারের
জানা গিয়েছে, হোমিসাইড শাখার তদন্তকারীরা ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন। সেখানে লেখা ছিল, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’। মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন পরিচালক। তবে পুলিশ এখনও কিছু নিশ্চিত ভাবে বলতে রাজি নয়।













