বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন জরুরি কাজে বিভিন্ন দিন ব্যাঙ্কে (Bank Holiday) যাওয়ার প্রয়োজন হয় মানুষের। তবে একটি মাসে বেশ কিছুদিন ছুটি থাকে ব্যাঙ্কে। সাপ্তাহিক নির্দিষ্ট ছুটি থেকে বিভিন্ন পালা পার্বণের সময়ও ছুটি থাকে ব্যাঙ্কে। তাই কোনোদিন জরুরি কাজে ব্যাঙ্কে যাওয়ার দরকার পড়লে আগে থেকে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়াই ভালো।
ব্যাঙ্কের (Bank Holiday) ছুটি ঠিক করে আরবিআই
প্রতি মাসের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। রাজ্যভেদে ছুটির দিনগুলি আলাদা হতে পারে। অর্থাৎ কিছু রাজ্যে যেদিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে অন্য রাজ্যে তেমনটা নাও হতে পারে। কারণ বিভিন্ন স্থানীয় উৎসবের দিনেও বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক।

আজ ব্যাঙ্ক বন্ধ না খোলা: আজ ৩০ মে ব্যাঙ্ক বন্ধ রয়েছে নাকি খোলা? উল্লেখ্য আজ মাসের পঞ্চম শনিবার তথা শেষ শনিবার। তাই এদিন ব্যাঙ্ক (Bank Holiday) খোলা থাকবে সমস্ত। সাধারণত মাসের দ্বিতীয় এবং এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। এছাড়া প্রতি রবিবার এবং আরবিআই ঘোষিত দিনগুলিতে থাকে ছুটি।
আরও পড়ুন : আংটি চুরির অভিযোগে মারধোর পরিচারিকাকে, FIR দায়ের সম্রাটের বিরুদ্ধে, পালটা তোপ অভিনেতার
কতক্ষণ খোলা থাকে ব্যাঙ্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। ICICI Bank, HDFC Bank, Axis Bank পরিষেবা দেয় সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে ৩ টে বা সাড়ে চারটে পর্যন্ত।
আরও পড়ুন : দেখা করেননি স্ত্রীর সঙ্গে, সোজা উঠে যান ছাদে, অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন তথ্য
ব্যাঙ্কগুলি বর্তমানে প্রতি রবিবার এবং মাসে দুটি শনিবার বন্ধ থাকলেও দীর্ঘদিন ধরে পাঁচ দিনের কাজের দাবি জানিয়ে আসছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। এ নিয়ে হয়েছে ধর্মঘটও।













