এক সপ্তাহে বাড়ল ৩০ টাকা! ডিম-মুরগির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে হু হু করে। ভোজ্য তেল, জ্বালানির পর এবার ডিম, মাংসের দামও চড়তে শুরু করেছে। কলকাতায় গত কয়েকদিনে ডিম মাংসের (Eggs) দাম বেড়েছে হু হু করে। রোজকার খাদ্যাভ্যাসে এই প্রোটিন গুলির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে টান পড়তে শুরু করেছে।

শহরে বেড়েছে ডিম মাংসের (Eggs) দাম

কলকাতা শহরের বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানেই এক ডজন ডিমের দাম বেড়েছে প্রায় ৬ টাকা। পোলট্রি মুরগির মাংসের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ব্যবসায়ীদের সূত্রে খবর, এক সপ্তাহ আগেও এক ডজন ডিমের দাম ছিল ৭২ টাকা। এখন সেই দাম বেড়ে হয়েছে ৭৮ টাকা।

Eggs and chicken price hike

কোন বাজার কত দাম: কলকাতার নিউ মার্কেটে শুক্রবার ৩০ টি ডিমের একটি ক্রেট বিক্রি হয়েছে ২১০ টাকায়। অথচ সপ্তাহ খানেক আগে দাম ছিল ১৮০ টাকা। এক সপ্তাহের মধ্যে দাম বেড়েছে ৩০ টাকা। কালীঘাট বাজার, ল্যান্সডাউন সহ শহরের একাধিক বাজারে ডিম, পোলট্রি মুরগির দাম রীতিমতো চড়া। আস্ত মুরগিও প্রতি কেজি ১৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। কিন্তু কেন এত চড়া দাম?

আরও পড়ুন : ১ লা জুন থেকেই দাম বাড়ছে ট্রেনের খাবারের, এক প্লেট কচুরির নতুন দাম কত হল?

কেন বাড়ছে দাম: গরমে বিয়ে বা বড় অনুষ্ঠান কম থাকায় মুরগির দাম (Eggs) সাধারণত কমই থাকে। কিন্তু এবার যে হারে দাম বাড়ছে তা অনেককেই বিস্মিত করে তুলেছে। পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে ডিম এবং মাংসের। এছাড়াও রয়েছে প্রচণ্ড গরম।

আরও পড়ুন : ব্যাঙ্কে দরকারি কাজ? আজ রাজ্যে খোলা তো ব্যাঙ্কের শাখা? ভোগান্তি এড়াতে জেনে নিন

অত্যধিক গরমে মুরগিরা স্বাভাবিকের তুলনায় কম খাবার খাচ্ছে। এতে যেমন ডিমের উৎপাদন কমছে, তেমনই অত্যধিক গরমে অনেক মুরগি মারাও যাচ্ছে। সয়াবিন, ভুট্টার মতো পোলট্রি খাবারের দাম বেড়েছে। পাশাপাশি মুরগির বৃদ্ধির জন্য জরুরি অ্যামিনো অ্যাসিড সাপ্লিমেন্টের দাম বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এর প্রভাব খুচরো বাজারে পড়ছে সরাসরি। আপাতত আবহাওয়ার উন্নতি এবং খাদ্যশস্যের দাম না কমা পর্যন্ত ডিম, মুরগির দাম এমন চড়াই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।