কাঁচা আমের সঙ্গে কাসুন্দির ঝাঁঝ, জিভে জল আনবে টক ঝাল চিকেনের রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আমের মরশুম তো শুরু হয়েই গিয়েছে। পাকা আমের পাশাপাশি অনেকে পছন্দ করেন টক মিঠে কাঁচা আম। নানান রান্নাতেও (Recipe) দিব্যি যুগলবন্দি হয় কাঁচা আমের। নিরামিষ থেকে আমিষ, কাঁচা আম মিশলেই বদলে যায় স্বাদ। একঘেয়েমি কাটাতে তাই কাঁচা আমের ফিউশনে বানিয়ে ফেলা যায় ভিন্ন স্বাদের কোনও রেসিপি।

আম কাসুন্দি চিকেনের লোভনীয় রেসিপি (Recipe)

চিকেন প্রায় সব বাড়িতেই কমবেশি পছন্দের। তবে মুরগির নানান পদই খেয়ে খেয়ে বোর হয়ে গেলে ট্রাই করে দেখতে পারেন আম কাসুন্দি মুরগি। টক ঝালে গরম ভাতে দিব্যি জমবে। রইল রেসিপি-

Aam Kasundi chicken recipe at home

আম কাসুন্দি মুরগির উপকরণ:

মুরগির মাংস- ৫০০ গ্রাম

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা- ১ চা চামচ

শুকনো লঙ্কা বাটা- আধ চা চামচ

জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ

ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাসুন্দি- ৩ টেবিল চামচ

পেঁয়াজ- ২ টি কুচি করা

কাঁচা আম বাটা- ৫ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ

আরও পড়ুন : গরমে প্রাণ জুড়াবে, বাড়িতে অতিথি আসলে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আম ভাপা দই

আম কাসুন্দি মুরগির প্রণালী: মুরগির মাংসে (Recipe) প্রথমে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুন্দি, অর্ধেকটা কাঁচা আম বাটা আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল হলে মাংস দিয়ে ভালো করে কষাতে হবে।

আরও পড়ুন : অগাস্ট থেকেই রাজ্যে শুরু জনগণনা, বিভ্রান্তি এড়াতে চালু পোর্টাল-হেল্পলাইন

তার মধ্যে আরও কিছুটা কাঁচা আম বাটা, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে কষিয়ে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই রান্নায় জল পড়বে না। কষাতে কষাতে মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। গরম ভাত বা রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন আম কাসুন্দি মুরগি।