বাংলাহান্ট ডেস্ক : গ্রীষ্মের মরশুম মানেই আমের মরশুম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহও সহ্য করা যায় মিষ্টি আম পেলে। ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে হিমসাগর, ল্যাঙরা, গোলাপখাসের মতো হরেক আম। শুধু তো আম খাওয়াই নয়, এই ফল দিয়ে তৈরি করা যায় নানান ফিউশন খাবারও (Recipe)। তৈরি হয় রকমারি ডেজার্ট।
বাড়িতে কীভাবে বানাবেন আম দই (Recipe)
এমনই এক লোভনীয় ডেজার্ট হল আম ভাপা দই। রেস্তোরাঁর এক হিট আইটেম আম ভাপা দই। তবে সবসময় যে পয়সা খরচ করে রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে এমন কোনও মানে নেই। বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই লোভনীয় মিষ্টি পদটি। উপকরণও লাগে গুটিকয়েক। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

আম ভাপা দই এর উপকরণ:
পাকা আম- ২ টি বড়
জল ঝরানো টক দই- ২ কাপ
কনডেন্সড মিল্ক- ১ কাপ
পেস্তা কুচি
আমের টুকরো
জাফরান (বাধ্যতামূলক নয়)
আরও পড়ুন : পটলের নাম শুনলেই মুখ ব্যাজার? এভাবে রাঁধলে চেটেপুটে খাবে ছোটরাও
আম ভাপা দই এর প্রণালী: প্রথমে আম থেকে পাল্প বের করে নিতে হবে। এবার একটি মিক্সিতে জল ঝরানো টক দই, আমের পাল্প, কনডেন্সড মিল্ক ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কোনও ডেলা যেন না থাকে। এরপর একটি স্টিলের টিফিন বক্স বা অ্যালুমিনিয়ামের পাত্রে সামান্য ঘি (Recipe) মাখিয়ে নিতে হবে। এরপর আমের মিশ্রণটি ওর মধ্যে ঢেলে দিতে হবে। বাটির মুখটি শক্ত করে ঢাকনা দিয়ে দিতে হবে।
আরও পড়ুন : ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, ৪০ লক্ষ পরিবার পাবে বিশেষ সুবিধা, বড় উদ্যোগ সরকারের
এবার কড়াইতে জল গরম করে মাঝে একটি স্ট্যান্ড বসাতে হবে। তার উপর বাটি রেখে ঢাকা দিতে হবে। মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ভাপিয়ে নিতে হবে। এছাড়া প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সিটি ছাড়া কয়েক মিনিট ভাপিয়ে নিলেও হবে। এবার বাটি নামিয়ে পুরোপুরি ঠাণ্ডা করে ফ্রিজে ঢুকিয়ে ঘন্টা দুয়েক ঠাণ্ডা করতে হবে। ফ্রিজ থেকে বের করে উপরে আমের টুকরো, পেস্তা কার জাফরান ছড়িয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আম ভাপা দই।













