বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Metro) উন্নয়নের পর এবার অন্য শহরেও চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী সিটি মেট্রো সার্ভিস এবার বাংলায় চালু করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জনবহুল শহরগুলিতে মেট্রো পরিষেবা চালুর জন্য ব্লু প্রিন্ট তৈরি করতে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্য শহরেও ছুটবে মেট্রো (Metro)
শুভেন্দু জানান, যে সমস্ত শহরে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের বসবাস তাদের জন্য প্রধানমন্ত্রীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্প অনুযায়ী কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে প্রস্তাব আকারে পাঠানো হবে। মেট্রো প্রকল্পে অনেক অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অর্থ কাজে লাগানো হবে।

কোথায় হবে মেট্রো: জানা যাচ্ছে, এই প্রকল্প অনুযায়ী ২৫-৩০ লক্ষ জনবসতির শহরে মেট্রো (Metro) সম্প্রসারণের কাজ চলছে। বাংলার বড় বড় শহরগুলিকেও এই প্রকল্পের আওতায় আনতে চান মুখ্যমন্ত্রী। সেই মতো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : গরমে প্রাণ জুড়াবে, বাড়িতে অতিথি আসলে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আম ভাপা দই
হাওড়া পর্যন্ত রয়েছে মেট্রো: প্রসঙ্গত, কলকাতা শহর এবং সংলগ্ন শহরতলিতে মেট্রো সম্প্রসারণ করা হয়েছে। এই মুহূর্তে উত্তর ২৪ পরগণার বারাসাত এবং দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পর্যন্ত চলছে মেট্রো লাইনের কাজ।
আরও পড়ুন : কাঁচা আমের সঙ্গে কাসুন্দির ঝাঁঝ, জিভে জল আনবে টক ঝাল চিকেনের রেসিপি
অন্যদিকে হাওড়া এবং হুগলিতেও রয়েছে প্রচুর জনবসতি। তবে হাওড়া পর্যন্ত রয়েছে মেট্রো। কিন্তু সিটি মেট্রো সার্ভিসের শর্তের মধ্যে পড়ছে না এসব জেলা। কারণ জেলার প্রায় কোনও শহরেই ২৫-৩০ লক্ষ মানুষ নেই। সেক্ষেত্রে নতুন মেট্রো প্রকল্প কোথায় হবে সেটাই দেখার।













