অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত, ২ জুনের মধ্যে টার্গেট বেঁধে দিল সরকার

Published on:

Published on:

Annapurna Yojana Form Row BJP Govt Explains Why 12-Page Application Needs So Much Data
Follow

বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ৩ জুন থেকে প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এ বিষয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে বড় আপডেট

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্তির কাজ করার জন্য ২২ জন সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের অফিসারদের নিয়োগ করা হয়েছে। রাজ্যের ২২ টি জেলার জন্য ২২ জন অফিসার নিয়োগ করেছেন রাজ্যের মুখ্যসচিব।

New update about Annapurna Bhandar

কী দায়িত্ব অফিসারদের: জানা যাচ্ছে, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম সঠিকভাবে বাড়িতে দিচ্ছেন কিনা সে বিষয়ে নজরদারি করবেন আইএএস অফিসাররা। নাম নথিভুক্তির কাজে জেলা প্রশাসনকেও সহযোগিতা করবেন তাঁরা।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টে বড়সড় বদল, কনফার্ম টিকিট পাওয়া এবার আরও সহজ

কী জানালেন শুভেন্দু: ২ জুনের মধ্যেই নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে আইএএস অফিসারদের। রাজ্যের মুখ্যসচিব নির্দেশিকাও জারি করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় গুঞ্জনের ক্ষেত্রে বারংবার আশ্বাস দিতে দেখা গিয়েছে শুভেন্দুকে।

আরও পড়ুন : প্রথম ডিজিটাল জনগণনা, বাড়িতে বসেই করুন সেলফ এনুমারেশন, কী কী তথ্য লাগবে?

শনিবারও আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কেউ বঞ্চিত হবেন না। তিনি আরও জানিয়েছেন, যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের বাড়িতে সরকারের তরফে লোকেরা গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে।