ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন ফেরাতে বড় পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

School Students dropouts new initiatives launched to attract students by government)
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি শেষ। এবার আবার খুলতে চলেছে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলি (School Students)। তবে তার আগে স্কুলের চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তা দেওয়ার জন্য সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। এই বিষয়ে গত বৃহস্পতিবার শিক্ষাদফতরে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত নির্দেশ গুলো জারি করা হয়েছে।

স্কুলছুট রুখতে কড়া নজর প্রশাসনের পড়ুয়াদের টানতে নতুন উদ্যোগ (School Students

তবে গরমের ছুটির পর স্কুল খোলার আগে শিক্ষা দপ্তরে নির্দেশ অনুযায়ী, প্রতিটি স্কুলে সমস্ত ক্লাসরুম,বারান্দা, স্কুলের ক্লাসের বেঞ্চগুলো ও অন্যান্য আসবাবপত্র ঠিকঠাক ভাবে ধুয়ে মুছে ব্যবহারযোগ্য করে তুলতে হবে (School Reopen)। পাশাপাশি একই সঙ্গে স্কুলের বৈদ্যুতিক লাইট, ফ্যান ও কম্পিউটার এবং ল্যাবটেটরির অন্যান্য সরঞ্জাম গুলো ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তাও পরীক্ষা করে দেখার জন্য বলা হয়েছে (School Students)।

School Students dropouts new initiatives launched to attract students by government)

আরও পড়ুন: প্রকৃতির নিস্তব্ধতা আর পাহাড়ি সৌন্দর্যের অনন্য মেলবন্ধন, পরিবারের সকলের সঙ্গে ঘুরে আসুন পেশক

পাশাপাশি বর্ষার মরশুমের আগে যাতে স্কুলের চত্বরে কোন জায়গায় জল না জমে অথবা আগাছা যদি হয়ে থাকে সেগুলোকে অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত শৌচাগার এর উপর বেশি জোর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি, মিড-ডে মিলের গুণগত মান বজায় রাখতে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘর, রান্নার বাসনপত্র এবং ছাত্রছাত্রীদের খাওয়ার জায়গা চটজলদি পরিষ্কার করার পাশাপাশি রান্নার গ্যাসের সিলিন্ডার ও অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে। মজুত থাকা খাদ্যশস্যের গুণগত মানও পরীক্ষা করতে হবে।

আর এইসব করলে বিদ্যালয় মুখে হবেন ছাত্র-ছাত্রীরা বলে মনে করছেন প্রশাসন। একই সঙ্গে উপস্থিতির হার কম হওয়ার আসল কারণ কী, তাও শিক্ষা দফতরকে বিস্তারিত জানাতে হবে (School Students)।