বিশ্বব্যাপী মন্দার আবহেও নির্ভয়ে এগিয়ে চলেছে দেশের অর্থনীতি! ৭.৭ শতাংশ হারে দৌড়চ্ছে ভারতের GDP

Published on:

Published on:

India's GDP growth is 7.7 percent, know the statistics.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রভাবিত হয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। যদিও, এই সঙ্কটের আবহেই এবার ভারতের অর্থনীতির প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির গতি ত্বরান্বিত হয়েছে। সরকার কর্তৃক প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের প্রকৃত GDP ৭.৭ শতাংশ বৃদ্ধি (GDP Growth) অর্জন করেছে। যা গত অর্থবর্ষের ৭.১ শতাংশ হারের চেয়ে বেশি। এদিকে, এই কঠিন পরিস্থিতিতেও GDP-র এই পরিসংখ্যানের বিষয়টি সামনে এনে ভারতের অর্থনৈতিক গতির প্রসঙ্গ উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

৭.৭ শতাংশ হারে দৌড়বে ভারতের GDP (GDP Growth):

ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (MoSPI) শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। এই পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এটি ইঙ্গিত দেয় যে অর্থবর্ষের শেষ ৩ মাসেও অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী ছিল।

এদিকে, ভারতের GDP-র এই বৃদ্ধি এমন এক সময়ে সামনে এসেছে যখন বিশ্বজুড়ে অর্থনীতি টালমাটাল। পাশাপাশি, ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং এছাড়াও, অপরিশোধিত তেলের দাম বেশি হওয়ায় তা ক্রমাগত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থির (২০২২-২৩) মূল্যে পরিমাপকৃত প্রকৃত GDP, এক বছর আগে অর্থাৎ ২০২৫ অর্থবর্ষে থাকা ২৯৯.৮৯ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ৩২৩.১২ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, মুদ্রাস্ফীতির প্রভাবসহ নমিন্যাল GDP পূর্ববর্তী অর্থবর্ষের ৩১৮.০৭ লক্ষ কোটি টাকা থেকে ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ অর্থবর্ষে ৩৪৬.৩৬ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: সমুদ্র মন্থনের মাধ্যমে গুপ্তধন পেল ভারত! আন্দামান সাগরে মিলল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার

সরকারের মতে, এই পরিসংখ্যানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শিল্প উৎপাদন থেকে শুরু করে GST সংগ্রহ, কোম্পানির ফলাফল, যানবাহন বিক্রয়, ব্যাঙ্কিং কার্যক্রম, কর আদায়, বাণিজ্য সম্পর্কিত তথ্য পণ্য পরিবহণ ও টেলিযোগাযোগ পরিষেবার ব্যবহার সম্পর্কিত তথ্য
অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের আমলে আবগারি দফতরের নেওয়া সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন মদ বিক্রেতারা! উঠল দুর্নীতির অভিযোগ

কী জানিয়েছে মন্ত্রক: MoSPI মন্ত্রক জানিয়েছে যে, নতুন অনুমান প্রস্তুত করার সময় ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) সর্বশেষ তথ্যের পাশাপাশি পূর্ববর্তী ত্রৈমাসিকগুলির সংশোধিত তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে, ভবিষ্যতের GDP তথ্যে শিল্প উৎপাদন সূচক (IIP) এবং পাইকারি মূল্য সূচকের (WPI) নতুন সিরিজ ব্যবহার করা হবে। যেটির ভিত্তি বছর হবে ২০২২-২৩। এছাড়া, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন ২০২৬-এর GDP পরিসংখ্যান ২০২৬-এর ৩১ অগাস্ট তারিখে প্রকাশ করা হবে।