সমুদ্র মন্থনের মাধ্যমে গুপ্তধন পেল ভারত! আন্দামান সাগরে মিলল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার

Published on:

Published on:

India discovers huge gas reserves in Andaman Sea.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুদ্ধের আবহে চিন্তা বাড়িয়েছে হরমুজ সঙ্কট। এমতাবস্থায়, জ্বালানি আমদানির ওপর নির্ভরতা যে কতটা ঝুঁকিপূর্ণ তা প্রত্যক্ষভাবে অনুভব করেছে বিশ্বের একাধিক দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও (India)। ইরান যুদ্ধের সময় তেল ও গ্যাসের ঘাটতির সম্মুখীন হওয়ার পর, ভারত এখন দ্রুত আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলছে। শুধু তাই নয়, এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত আন্দামানের গভীর সমুদ্রে গ্যাসের ভাণ্ডারের সন্ধান পেয়েছে।

ভারতে (India) গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত:

ভারতের নবরত্ন সংস্থা, অয়েল ইন্ডিয়া লিমিটেড, শুক্রবার ঘোষণা করেছে যে তারা আন্দামান দ্বীপপুঞ্জে গভীর সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করেছে। সংস্থাটি জানিয়েছে যে, আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত শ্রী বিজয়াপুরম-৩ নামের একটি এক্সপ্লোরেট্রি ওয়েলের ৩৫৫ মিটার গভীর জলে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। পাশাপাশি সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতিও সনাক্ত করা হয়েছে।

জ্বালানি সঙ্কটের আবহে ভারতের জন্য দারুণ খবর: জানিয়ে রাখি যে, গভীর সমুদ্রে অনুসন্ধান অভিযানের অংশ হিসেবে অয়েল ইন্ডিয়া লিমিটেড আন্দামান অববাহিকায় মোট ৩ টি অনুসন্ধানমূলক কূপ খনন করেছে। এই কূপগুলির মধ্যে ২ টিতে হাইড্রোকার্বনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে, যা ভারতের জন্য একটি বড় স্বস্তির বিষয়।

আরও পড়ুন: তৃণমূলের আমলে আবগারি দফতরের নেওয়া সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন মদ বিক্রেতারা! উঠল দুর্নীতির অভিযোগ

এদিকে, সংস্থাটি ওপেন একরেজ লাইসেন্সিং পলিসি (OALP)-র অধীনে এই কূপগুলি খনন করেছে। এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিজয়াপুরম-২ কূপেও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের খবর পাওয়া গিয়েছিল। সংস্থাটি প্রাপ্ত গ্যাসের নমুনা পরীক্ষা করছে। এই পরীক্ষার মাধ্যমে গ্যাসের গঠন, তাপীয় ক্ষমতা এবং উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: সারারাত যুদ্ধের সাইরেন, বাড়ির বাইরে মিসাইল! ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ইউক্রেনের এই খেলোয়াড়

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই গুরুত্বপূর্ণ অনুসন্ধান ভারতীয় উপকূল ও মহাসাগরে লুকানো সম্পদের পরিপ্রেক্ষিতেও একটি ইতিবাচক খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী এই সাফল্যের জন্য অয়েল ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই বিষয়টি সম্পর্কে প্যা অবহিত করেছেন।