Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - একটি পরিবারের জন্য একটাই নাকি আলাদা ফর্ম? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার

একটি পরিবারের জন্য একটাই নাকি আলাদা ফর্ম? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমিত্রার

Nirajana Nag

Published on: June 8, 2026

Nirajana Nag

Published on: June 8, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) নিয়ে এখন আলোচনা সর্বত্র। বিগত তৃণমূল সরকারের থেকে দ্বিগুণ বেশি টাকা দিচ্ছে বিজেপি সরকার। প্রতি মাসে ৩০০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করছে রাজ্য সরকার। তবে ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হলেও অন্নপূর্ণা যোজনা নিয়ে আমজনতার মনে বিভ্রান্তি এখনও পুরোপুরি কাটেনি। তাই এবার উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

KPS Admission 2026
SNU Admission 2026

অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার (Annapurna Bhandar)

মন্ত্রী এদিন বলেন, অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মে যাতে কোনও ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, একটি পরিবারের জন্য একটি আবেদন ফর্মই যথেষ্ট। আসলে বিভিন্ন জায়গায় একাধিক আবেদন ফর্ম সংগ্রহ করতে দেখা যাচ্ছে একজন মহিলাকে। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে। তাই এই বার্তা অগ্নিমিত্রার।

How many Annapurna Bhandar forms for one family

ফর্ম নিয়ে বার্তা: অগ্নিমিত্রা পাল বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে একটি পরিবারের একাধিক যোগ্য মহিলা সদস্যের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ফর্মে দেওয়া যাবে। ফলে শাশুড়ি বৌমা, মেয়ে সবার তথ্য একটি ফর্মের মধ্যেই উল্লেখ করা যাবে। অযথা বেশি ফর্ম সংগ্রহ করলে অন্য আবেদনকারীদের সমস্যা হতে পারে।

আরও পড়ুন : হাওয়ার বেগে ছুটবে ট্রেন, শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাবে ৬ ঘন্টায়! বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

একটি পরিবারে কতগুলি ফর্ম: তিনি আরও বলেন, এক একটা পরিবারে একটি করেই ফর্ম যাবে। প্রত্যেক মহিলাকে আলাদা করে ফর্ম (Annapurna Bhandar) নিতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যেই একাধিক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার জায়গা রয়েছে। এই নির্দেশিকা মেনে চললে আগামীতে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সন্তান জন্মালেই টাকা দেবে সরকার, কীভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে?

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন। https://socialregistry.wb.gov.in/ এই পোর্টালে আবেদন করতে হচ্ছে। আবেদনের ফর্মে (Annapurna Bhandar) বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আধার নম্বর, বয়স, ঠিকানা, জেলা, ব্লুক বা পুরসভা, পরিবারের সদস্য তথ্য এবং মোবাইল নম্বর। এরপর দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যার মধ্যে থাকছে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড।

Related Stories

View All

‘ইউজিসি নেট’-এর প্রশ্নপত্রে একাধিক ত্রুটি! ৩ টি বিষয়ে হবে পুনঃপরীক্ষা, জারি নির্দেশিকা

‘জারদারি নিজেই জানাচ্ছেন অবস্থা’, পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কূটনীতিক

যৌবন পেরিয়ে বার্ধক্যের পথে ভারত? ক্রমশ বাড়ছে জনসংখ্যার বয়স, কী জানাল সমীক্ষা?

Elon Musk announces X's new policy on censorship on social media.

সরকার কনটেন্ট মুছে ফেলতে বললেই ‘এক্স’ ব্যবহারকারীদের জানানো হবে কারণ! ঘোষণা মাস্কের

Breaking News

View All
Ajker rashifal todays horoscope 17 August 2026.

আজকের রাশিফল ১৭ অগাস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবারে সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

August 17, 2026
India got a shock when Bangladesh won against Australia.

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জিততেই ঝটকা পেল ভারত! ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে পরিবর্তন

August 16, 2026

বিষ্ণুর গোলে সেনাবাহিনীকে টেক্কা দিয়ে ডুরান্ডের সেমিতে উঠেও চিন্তিত হাবাস! দুটি বড় সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে

August 16, 2026
Which solar panel is best for home use?

মনোক্রিস্টালাইন না পলিক্রিস্টালাইন? বাড়িতে ব্যবহারের জন্য কোন সোলার প্যানেল সবথেকে উপযোগী?

August 16, 2026
Shopkeeper in Chennai hires a dancer to attract customers to his shop

অবাক কাণ্ড! দোকানে খদ্দের আকৃষ্ট করতে লাস্যময়ী নর্তকী ভাড়া আলু ব্যবসায়ীর, ভাইরাল ভিডিও

August 16, 2026
Why Apple warned iPhone users in 110 countries?

যেকোনও মুহূর্তে বড় বিপদের আশঙ্কা! ১১০ টি দেশের iPhone ব্যবহারকারীকে সতর্ক করল Apple

August 16, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য