‘মনরেগা’র জব কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট, এখন থেকে বাধ্যতামূলক ‘এই’ কাজ, কড়া নির্দেশ প্রশাসনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ১০০ দিনের কাজ (MGNREGA) নিয়ে এবার এসে গেল বড়সড় আপডেট। ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডারদের এখন থেকে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। আজ মঙ্গলবার থেকে ১০০ দিনের কাজ শুরু হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে। তার আগে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে জব কার্ড হোল্ডারদের ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক।

১০০ দিনের কাজে (MGNREGA) এসে গেল বড় আপডেট

উপস্থিতি নথিভুক্ত করতে NMMS অ্যাপের মাধ্যমে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ভুয়ো জব কার্ডের বাড়বাড়ন্ত রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এমন বহু দুর্নীতির খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Face authentication is must in MGNREGA

কী অভিযোগ উঠেছে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই অভিযোগ আনেন ভুয়ো জব কার্ড ব্যবহার করে এতদিন অনেকে সুবিধা ভোগ করেছে। এবার এই দুর্নীতি রুখতে উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। উপস্থিতি নথিভুক্ত করতে এবার ব্যবহৃত মোবাইলে অগে থেকেই NREGA-Soft এর D20 মডিউল আপলোড থাকতে হবে।

আরও পড়ুন : পচা ডিমেরই চাহিদা তুঙ্গে, দাম বৃদ্ধিতে মাথায় হাত ব্যবসায়ীদের

কাদের উপর দায়িত্ব: জানা যাচ্ছে, কমিউনিটি প্রকল্পগুলিতে (MGNREGA) উপস্থিতি নথিভুক্ত করার দায়িত্ব থাকবে সুপারভাইজারের। অন্যদিকে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিমের ক্ষেত্রে উপস্থিতি নথিভুক্ত করবেন গ্রাম রোজগার সহায়ক। তিনি যদি অনুপস্থিত থাকেন তবে তার দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মী উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন : লক্ষ লক্ষ টাকার ঘড়ি, কোটি টাকার গয়না, সাংসদ কোয়েলের সম্পত্তির পরিমাণ জানেন?

নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ইলেকট্রনিক মাস্টার রোল এর সঙ্গে নির্দিষ্ট সুপারভাইজারকে ট্যাগ করতে হবে। একবার ট্যাগ হয়ে গেলে অন্য কেউ মাস্টার রোলে উপস্থিতি নিতে পারবেন না। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কাজ শুরু হওয়ার অন্তত ২৪ ঘন্টা আগে e-MR ট্যাগিং সম্পূর্ণ করতে হবে।