বাংলাহান্ট ডেস্ক : বুলেট ট্রেনের (Bullet Train) তালিকায় জুড়ছে ভারত। আগেই জানা গিয়েছিল, মুম্বই আহমেদাবাদ রুটে ছুটবে প্রথম বুলেট ট্রেন। দেশের দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে শিলিগুড়ি-দিল্লি রুটে। দিল্লি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। উত্তর প্রদেশ এবং বিহারের মধ্যে দিয়ে ট্রেনটি গিয়ে পৌঁছাবে শিলিগুড়ি। কতক্ষণে এই পথ অতিক্রম করবে ট্রেনটি?
দুটি রুটে ছুটবে বুলেট ট্রেন (Bullet Train)
ঘন্টায় ২০০ কিমি পথ অতিক্রম করতে পারবে বুলেট ট্রেন। তবে কেন্দ্রীয় রেল মন্ত্রকের লক্ষ্য, ভারতে যে বুলেট ট্রেন ছুটবে সেটি ঘন্টায় ৩২০ কিমি সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবে। কতগুলি স্টপেজ পড়বে যাত্রাপথে?

কোন কোন স্টেশন পড়বে: জানা যাচ্ছে, দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত এই করিডরে পড়বে দিল্লি, লখনউ, বেনারস ও পটনা। মাত্র ৬ ঘন্টা লাগবে শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাতে। ২০২৭ সালের ১৫ অগাস্ট দেশের প্রথম বুলেট ট্রেন চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে দিল্লি থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগে ৮-১০ ঘন্টা। তবে রেলমন্ত্রী জানিয়েছেন, বুলেট ট্রেনে (Bullet Train) এই পথ অতিক্রম করতে মাত্র ২ ঘন্টা লাগবে।
আরও পড়ুন : সপ্তাহের মাঝেই ভোগান্তি, ৭ দিন ধরে বাতিল আদ্রা ডিভিশনের একগুচ্ছ ট্রেন
কত সময় লাগবে: দিল্লি থেকে শিলিগুড়ি যেতে ২০ ঘন্টারও বেশি সময় লাগে। তবে এবার বুলেট ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। এই ট্রেনের জন্য পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশের বাসিন্দারাও লাভজনক হবে বলে মনে করছে রেল।
আরও পড়ুন : সতর্ক করেছে FSSAI, খবরের কাগজে ঝালমুড়ি-শিঙাড়া খেয়ে শরীরের কী হাল করেছেন জানেন?
মুম্বই আহমেদাবাদ রুটের বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের শুরুতেই এই কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পটি শেষ হলে অন্যান্য রুটের কাজ শুরু হবে।













