বাংলাহান্ট ডেস্ক : স্ট্রিট ফুড খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। গন্তব্যের উদ্দেশে যেতে যেতে পথের পাশের দোকান থেকে শিঙাড়া, কচুরি বা চপ কিনে খেয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই খাবারগুলি দেওয়া হয় খবরের কাগজে (Newspaper)। আপাতদৃষ্টিতে বিষয়টি খুব স্বাভাবিক হলেও এতে শরীরে দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়ে জানেন?
খবরের কাগজে (Newspaper) খাবার খাওয়ায় নিষেধাজ্ঞা
সম্প্রতি FSSAI খবরের কাগজে খাবার খাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। রাস্তায় বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান থেকে খাবার কিনলে খবরের কাগজের ঠোঙায় দেয়। অনেকে আবার বাড়িতে তেলের ভাজাভুজি কিছু করলে সেটাও রাখেন খবরের কাগজের উপরে, যাতে অতিরিক্ত তেল টেনে যায়। স্কুল, কলেজ, অফিসের টিফিনে খাবারও অনেকে খবরের কাগজে মুড়ে দেন। কিন্তু এতে যে শরীরে কী বিষ ঢুকছে তা কেউ জানতেই পারে না।

কী ক্ষতি হতে পারে: খবরের কাগজে (Newspaper) যে ছাপানোর কালি ব্যবহার করা হয় তার মূল উপাদানই হল সীসা। এছাড়াও নানান ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার হয় এই কালিতে। গরম বা তেলতেলে খাবারের সংস্পর্শে আসতেই এই কালি সরাসরি খাবারের গায়ে লেপ্টে যায়। খাবারকে করে তোলে বিষাক্ত। শরীর থেকে এই রাসায়নিক সহজে বেরোতে পারে না। এতে প্রাথমিক ভাবে পেটের রোগ, হজমের গোলমাল দেখা দিলেও ভেতরে ভেতরে বড়সড় ক্ষতি হতে পারে।
আরও পড়ুন : বোরখায় আপত্তি নেই, তুলসীর মালা পরায় হেনস্থা ছাত্রীকে! শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত কেষ্টপুরের স্কুল
কী বলছেন চিকিৎসকরা: চিকিৎসকরা জানাচ্ছেন, খবরের কাগজে থাকা এই বিষাক্ত কেমিক্যাল নিয়মিত যদি শরীরে প্রবেশ করে তবে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সরাসরি আঘাত হানে। সাধারণ কোনও ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই করার শক্তি হারিয়ে ফেলে শরীর। দীর্ঘদিন ধরে এই মারাত্মক টক্সিন শরীরে জমতে থাকলে তা ক্যান্সারের রূপ নিতে পারে।
আরও পড়ুন : সপ্তাহের মাঝেই ভোগান্তি, ৭ দিন ধরে বাতিল আদ্রা ডিভিশনের একগুচ্ছ ট্রেন
খবরের কাগজের বদলে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিলে তা হবে স্বাস্থ্যকর। খবরের কাগজের বদলে টিস্যু পেপার ব্যবহার করা যায়। রোল বা পরোটা জাতীয় খাবার মুড়তে খবরের কাগজের বদলে পার্চমেন্ট পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যায়। এছাড়া শালপাতা বা কলাপাতাও ব্যবহার করা যায়।













