দূর হল বড় চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়মাবলী জারি করল নবান্ন

Published on:

Published on:

annapurna yojana(13)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। টানা তিন মাস আবেদন করা যাবে। ইতিমধ্যেই টাকাও ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এবার এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী জারি করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক।

অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নিয়মাবলী | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিয়ে স্পষ্ট নিয়মাবলী জারি করল নবান্ন। আবেদনকারীদের মধ্যে প্রশ্ন উঠছিল, একই পরিবারের একাধিক যোগ্য মহিলা এই আর্থিক সহায়তার জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন কি না সেই নিয়ে। এই সংক্রান্ত নিয়মে কিছুটা শিথিলতা এনেছে রাজ্য সরকার।

সরকার বলছে, একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনও যৌথ পরিবারে দু’জন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাঁদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাঁদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দু’জনই প্রকল্পের সুবিধা পাবেন।

জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে, উভয় পরিবারেরই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দু’জনই আর্থিক সুবিধা পাবেন। দু’জনই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম-ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। যদিও এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ১২ পাতার ফর্ম ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না, তা নয়। আগামীদিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে। সেই জন্যই এই ডেটা সরকারের দরকার।

Annapurna Yojana(10)

আরও পড়ুন: উচ্চশিক্ষা মন্ত্রী হতেই বড় ফাঁস! তৃণমূল আমলের কোন ‘ভয়াবহ চিত্র’ সামনে আনলেন জগন্নাথ?

উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। এছাড়া অফলাইনেও আবেদন করা যাচ্ছে।