বাংলা হান্ট ডেস্ক: আপনিও যদি সুন্দরবনে (Sundarban) যাওয়ার জন্য পরিকল্পনা করে থাকে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ সুন্দরবনে পাঁচ দিন পর্যটকদের জন্য বিশেষ সমস্ত পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
১৭-২২ জুন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ বন্ধ, প্রকাশিত হল গাইডলাইন (Sundarban)
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রশাসনিক কিছু কাজ কর্মের জন্য এই ছয় দিন সুন্দরবন টাইগার রিভার বন্ধ রাখা হচ্ছে (Sundarban)। সুন্দরবন এ কোন বোর্ড বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং ও ট্যুরিস্ট স্পটগুলিতে টিকিট ইস্যু করা হবে না।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে চমক, জ্বালানির দামে কী বদল এল?
এছাড়া সমস্ত বোট মালিক থেকে শুরু করে টুরিস্ট অপারেটর ও হোটেল ও লজ মালিকদের এই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইকো ট্যুরিজম স্পট গুলির জন্য কোন পাস ইস্যু করা হবে না।
তাছাড়া সুন্দরবন টাইগার রিভারস এর অনলাইনের বুকিং বন্ধ রাখা হয়েছে। এর ফলে পর্যটকদের সপ্তাহশেষে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে তাদেরকে এই এক সপ্তাহ না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এই নির্দেশিকা জারি হওয়ায় যে সকল পর্যটকেরা ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন তাদেরকে এই এক সপ্তাহ বাদে সুন্দরবন যাওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি এই কাজে সকলকে সহযোগিতা করার জন্য আবেদন করা হচ্ছে (Sundarban)।













