ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবমূর্তি! ভুয়ো পোস্টে ক্ষুব্ধ হয়ে ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Published on:

Published on:

Sourav Ganguly files police complaint against facebook page.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গত সোমবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, লক্ষ লক্ষ ফলোয়ার সহ একটি ফেসবুক পেজ তাঁর বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করছে। যার ফলে প্রত্যক্ষভাবে তাঁর সুনাম নষ্ট হচ্ছে। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টি পরিপ্রেক্ষিতে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।

ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly):

সৌরভের অভিযোগ: প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌরভ দাবি করেছেন যে, ওই পোস্টগুলি ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামক একটি পেজ থেকে করা হচ্ছে। ওই পেজটি একটি আনঅফিশিয়াল ফ্যান পেজ। সৌরভ পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঠাকুরপুকুর থানায় দায়ের করা অভিযোগে সৌরভ বলেছেন যে, ওই পেজটিতে ক্রমাগত এমন পোস্ট শেয়ার করা হচ্ছে, যার লক্ষ্য তাঁর সুনাম নষ্ট করা এবং জনগণের মধ্যে একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা।

Sourav Ganguly files police complaint against facebook page.

এমতাবস্থায়, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সৌরভ পুলিশকে পেজটি পরিচালনাকারী ব্যক্তি বা গ্রুপগুলিকে শনাক্ত করে আইনের প্রাসঙ্গিক ধারায় তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

আরও পড়ুন: ৫০,০০০ থেকে ফলোয়ার বেড়ে ৫৮ লক্ষ! বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়লেন ভোজিনহা

সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে পুলিশের একজন উচ্চ আধিকারিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: গাড়ি বিক্রির ক্ষেত্রে দুর্ধর্ষ রেকর্ড ভারতের! চমকে দেবে মে মাসের পরিসংখ্যান

পেজটির ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে: উল্লেখ্য যে, ওই পেজটিতে ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ জানিয়েছেন, ‘একজন পরিচিত ব্যক্তিত্ব হিসেবে আমি বুঝি যে মতামত ও সমালোচনা জনজীবনেরই অংশ। তবে, আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর, মানহানিকর এবং ক্ষতিকর কনটেন্ট ছড়ানো গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন।’