হবে ৭৪ টি ম্যাচ! কবে থেকে শুরু ২০২৭-এর IPL? সম্ভাব্য দিনক্ষণ জানালেন BCCI সচিব

Published on:

Published on:

What did the BCCI Secretary say about IPL 2027?
Follow

বাংলা হান্ট ডেস্ক: সদ্য সম্পন্ন হয়েছে ২০২৬-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL। যেখানে গত বছরের রেশ বজায় রেখেই ফের চ্যাম্পিয়ন হয়েছে RCB। তবে, IPL ২০২৬-এর আবহ কাটতে না কাটতেই আগামী বছরের IPL নিয়ে প্রস্তুতি শুরু করেছে BCCI। শুধু তাই নয়, ২০২৭-এর IPL-এর প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। মূলত, BCCI-এর পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের IPL কিছুটা আগে শুরু হতে পারে। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন IPL-এর ২০ তম মরশুম আগামী ১০ মার্চ থেকে শুরু হতে পারে। যেটি চলবে আগামী ১৫ মেয পর্যন্ত।

কী জানালেন BCCI সচিব?

এদিকে, IPL-এর সূচি এগিয়ে নিয়ে আসার নেপথ্যে থাকা কারণও উপস্থাপিত করেছেন তিনি। BCCI সচিব জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতির কারণেই এই পরিকল্পনা কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। BCCI-এর মতে, সূচির এই পরিবর্তন খেলোয়াড় এবং খেলা দেখতে আসা দর্শকদের প্রচণ্ড গরম এবং বৃষ্টি থেকে স্বস্তি দিতে পারে। এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে যে, IPL ২০২৭-এ ম্যাচের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কোনও সম্ভাবনা নেই।

আলোচনা চলছে: BCCI সচিব দেবজিৎ সাইকিয়া PTI-কে জানিয়েছেন যে, IPL ২০২৭ আগে শুরু করার জন্য আলোচনা চলছে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের গরম থেকে স্বস্তি দিতে আমরা ১০ মার্চ থেকে ১৫ মে-র মধ্যে এটি আয়োজন করার লক্ষ্য রাখছি। তিনি আরও যোগ করেন, মে-র পর দেশের অনেক অংশে গরমের তীব্রতা বাড়তে শুরু করে।

আরও পড়ুন: ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়া ফুটবলার খেলছেন বিশ্বকাপে ম্যাচ! জানাজানি হতেই শুরু হইচই

IPL ২০২৭-এ ৭৪ টি ম্যাচ খেলা হবে: IPL ২০২৭-এর জন্য ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা শোনা গেলেও দেবজিৎ সাইকিয়া PTI-এর সঙ্গে এক কথোপকথনে স্পষ্ট করেছেন যে BCCI-এর বর্তমানে এমন কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ, আগামী মরশুমেও ৭৪ টি ম্যাচ খেলা হবে। এর আগে শোনা গিয়েছিল যে আগামী মরশুমে ৭৪ টির পরিবর্তে ৯৪টি ম্যাচ হতে পারে। কিন্তু, দেবজিৎ সাইকিয়া বলেছেন যে বর্তমানে এটি সম্ভব নয়।

আরও পড়ুন: ‘আমি কোচ হলে ম্যাচ থেকে বাদ দিতাম’, বৈভবের আচরণে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার, স্পষ্ট জানালেন…

জানিয়ে রাখি যে, IPL ২০২৬ আগামী ২৮ মার্চ শুরু হয় এবং ৩১ মে ফাইনালের মাধ্যমে শেষ হয়। এই সময়ে BCCI তাপপ্রবাহের প্রভাব স্পষ্টভাবেই লক্ষ্য করেছিল। এখন, সেই বিষয়টি মাথায় রেখে BCCI পরবর্তী মরশুমটি আগেভাগেই শুরু করার পরিকল্পনা করছে।