ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়া ফুটবলার খেলছেন বিশ্বকাপে ম্যাচ! জানাজানি হতেই শুরু হইচই

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সমগ্র বিশ্বের ফুটবল অনুরাগীরা মেতে রয়েছেন বিশ্বকাপ নিয়ে। ফুটবলের বিশ্বযুদ্ধের প্রতিটি ম্যাচই রীতিমতো হয়ে উঠছে রুদ্ধশ্বাস। যদিও, আমেরিকার মাটিতে সম্পন্ন হওয়া এবারের বিশ্বকাপ বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই বিতর্কের তালিকায় ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত, বিশ্বকাপ চলাকালীনই আইভরি কোস্টের তারকা ফুটবলার এলিয়ে ওয়াহির (Elye Wahi) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়ার খবর সামনে এসেছে। আর এই বিষয়টিই সাড়া ফেলে দিয়েছে ফুটবল অনুরাগীদের মধ্যে।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হন এলিয়ে ওয়াহি (Elye Wahi):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকায় বিশ্বকাপ খেলতে আসার মাত্র দু’সপ্তাহ আগেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হন এলিয়ে ওয়াহি। এমনকি, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগও রয়েছে। যদিও, পরবর্তীকালে ছাড়া পেয়ে তিনি বিশ্বকাপে খেলতে আসেন। আর এই বিষয়টিতেই শুরু হয়েছে বিতর্ক।

Elye Wahi, arrested on match-fixing charges, played in World Cup.

ঠিক কী কী অভিযোগ রয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এলিয়ে ওয়াহি ফ্রান্সের ক্লাব নিসের হয়ে খেলেন। তিনি গত ১৭ জুন মেটজের বিরুদ্ধে খেলার সময়ে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেন বলে অভিযোগ সামনে আনা হয়।

আরও পড়ুন: ‘আমি কোচ হলে ম্যাচ থেকে বাদ দিতাম’, বৈভবের আচরণে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার, স্পষ্ট জানালেন…

এমতাবস্থায়, এলিয়ে ওয়াহির বিরুদ্ধে প্রতারণা এবং সংগঠিত ম্যাচ ফিক্সিং সহ আর্থিক তছরুপের অভিযোগ সামনে আসে। বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। যদিও, সামগ্রিকভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের এখনও নিষ্পত্তি না হওয়ায় তদন্ত চলছে।

আরও পড়ুন: বিদ্যুতের সঙ্কটের হবে সমাধান! প্রস্তুত বিশ্বের প্রথম ১০০ শতাংশ হাইড্রোজেন ইঞ্জিন, কীভাবে করবে কাজ?

এই আবহে তিনি কীভাবে ফুটবল বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ মঞ্চে খেলার সুযোগ পেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। মূলত, আইভোরি কোস্টের তারকা এই ফরোয়ার্ড বিশ্বকাপে ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। যেখানে নজরও কেড়েছেন তিনি। তাঁর একটা শট বারে লেগে ফিরে আসে। এমতাবস্থায়, এলিয়ে ওয়াহির বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ফিফা এবং আইভোরি কোস্ট। তবে, এই খবর সামনে আসার পর জার্মানির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তিনি সুযোগ পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।